মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের সুগন্ধ, পুরুষের অনেক পছন্দ!

news-image

লাইফস্টাইল ডেস্ক : এতকাল জানতাম মেয়েরাই ছেলেদের পারফিউমের দিকে হাত বাড়ায়। লজিক দেয়, পুরুষদের পারফিউম লং স্টে। ঘাম হলে বিচ্ছিরি গন্ধ বেরোয় না। তাই পুরুষদের কিছু কিছু সুগন্ধি বেছে নেয় তারা, ব্যবহার করে। তবে পুরুষরাও যে নারীদের কয়েকটি পারফিউম নিয়ে টানাটানি করে, জানা ছিল না। পুরুষশরীর থেকে নারীর সুবাস পেলে আশপাশের মানুষজন চোখ কপালে তোলে। বলে, “বাতাসে বহিছে প্রেম…!”

যতই প্রেম বয়ে যাক, একথা বলতেই হবে, নারী বিশেষ সুগন্ধিগুলির মধ্যেও কিন্তু এমন কয়েকটি সুগন্ধি রয়েছে, যা কি না পুরুষকেও সেটি ব্যবহার করতে বাধ্য করে। সেগুলি কী কী জেনে নিন –

ব্লাক অর্কিডের টম ফোর্ড:
অর্কিড ফুলের সুগন্ধে সমৃদ্ধ এই সুগন্ধি পুরুষদের খুব পছন্দের। সাধারণ অর্কিডের মতো নয়, এতে রয়েছে এক অদ্ভুত সুবাস। স্পেশাল সময়কে আরও রোম্যান্টিক করে তোলে।

বারবেরি ফর উওম্যান:
মহিলাদের হলেও পুরুষরাও এটি ব্যবহার করতে পারেন। জুঁই ফুলের সঙ্গে চন্দনের সুবাসে ভরপুর। মন ভরিয়ে দেয়।

গুয়েরলেইনের শালিমার:
সম্রাট শাহজাহান ও তাঁর স্ত্রী মুমতাজকে উৎসর্গ করে তৈরি হয়েছে শালিমার। এই সুবাসে প্রেম জাগে বলে গুয়েরলেইনের দাবি। পুরুষরা খুব ব্যবহার করেন। বিশেষ ডেটে মেখে যান।

নার্কিসো রডরিগস্ ফর হার:
চন্দন ও গুল্মবিশেষ সুবাসটি আপনি বেছে নিতেই পারেন। আপনার প্রতিটি মুহূর্তকে ফুলের সুগন্ধে সুরভিত করে তুলবে।

শ্যানেল নম্বর ১৯:
শ্যানেলের প্রত্যেকটি পারফিউমই মন ভরানো। নম্বর ১৯ স্প্রে করলে মনে হয় “বসন্ত এসে গেছে। ” সবুজ অ্যারোমার কারণে এই সুগন্ধিটি বেশ জনপ্রিয়। হালকা মেজাজের সঙ্গে আভিজাত্য প্রকাশ করে। পুরুষদের অত্যন্ত ফেভারিট।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের