বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুল গজানোর ঘরোয়া চিকিৎসা

news-image

চুলের ফেটে যাওয়া, ঝরে পড়া এবং দুর্বল হয়ে যাওয়া এবং চুল হারানো ঠেকাতে চুল গজানোর চিকিৎসাই সর্বোত্তম পদ্ধতি।
কিন্তু চুলের চিকিৎসা এবং যেসব পণ্য দ্রুত চুল গজাতে সেবব বেশ ব্যয়বহুলই বটে, তাই না? কিন্তু আপনি যদি সেসব কেনা ছাড়াই চুল গজানোর চিকিৎসা করতে পারেন তাহলে কেমন হয়!
চুল গজানোর এমন কিছু বিস্ময়কর চিকিৎসা আছে যা আপনি আপনার রান্নার ঘর থেকেই করতে পারেন। নিত্য ব্যবহার্য্য তেল, ভেষজ এবং এমনকি ফল ও সবজি ব্যবহার করে এই ওষুধ তৈরি করা সম্ভব।
বলা হয়ে থাকে ভারতীয় চুল সোনার চেয়েও দামি। কেন? এর রহস্যটি একমাত্র ভারতীয় নারীরাই জানেন। ভারতীয় নারীরা সব ধরনের তরকারিতে ব্যবহার্য একটি পাতা ব্যবহার করেন। ইংরেজিতে এর নাম কারি লিভ। আর ভারতে একে বলা হয় কাদি পাত্তা।
এটি একটি সুস্বাদু মশলা গাছের নাম। এই গাছের পাতা চুলের যত্নে, বিশেষ করে চুল গজানোর ক্ষেত্রে বিস্ময়কর ফল দেয়।
রেসিপি: কিছু কারি পাতার সঙ্গে পর্যাপ্ত পরিমাণ নারকেল তেল নিন। এরপর দুটি উপাদান একসঙ্গে সেদ্ধ করুন যতক্ষণ না কালো নির্যাস বের হয়। এরপর ওই কালো নির্যাস তুলে নিয়ে চুলে প্রয়োগ করুন। সপ্তাহে অন্তত একদিন চুলের যত্নে এই নির্যাস ব্যবহার করুন। এতে আপনার চুল দ্রুত গজানোর পাশাপাশি চুলের রঙও গাঢ় হবে।
কতদিন ব্যবহার করতে হবে: সপ্তাহে দুদিন ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে।
কোথা থেকে কিনতে হবে: নারকেল তেল যে কোনো মুদি দোকানে কিনতে পাওয়া যায়। আর কারি পাতা কিনতে পাওয়া যাবে মুদি দোকান, ভেষজ দ্রব্য বা ভারতীয় খাদ্য বিক্রি করে এমন দোকানে।
সূত্র: অল ওমেনস টক

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ