বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের উষ্ণতম বছর ২০১৬: নাসা

news-image

ডেস্ক রিপোর্ট : ধীরে ধীরে বাড়ছে পৃথিবীর উষ্ণতা। ১৮৮০-র দশক থেকে প্রতিবছর পৃথিবীর গড় তাপমাত্রার রেকর্ড রাখা শুরু হয়েছিল। আর তখন থেকে এখন পর্যন্ত সবচেয়ে উষ্ণতম বছর ছিল ২০১৬ সালটাই। জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বুধবার সংস্থার পক্ষ থেকে প্রকাশিত একটি রিপোর্টে এমনই জানান হয়েছে।

২০১৫ সাল ছিল বিংশ শতাব্দীর উষ্ণতম বছর। পৃথিবীর গড় তাপমাত্রা ছিল ১.৬৯ ডিগ্রি ফারেনহাইট। সেখানে ২০১৬ সালে গড় তাপমাত্রা বেড়েছে ০.০৭ ডিগ্রি ফারেনহাইট। শুধু যে তাপমাত্রা বাড়ছে তাই নয়, জাতীয় সমুদ্র এবং আবহমণ্ডল প্রশাসন (‌ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন বা এনওএএ)–এর পৃথক একটি সমীক্ষায় দেখা যাচ্ছে, গত কয়েক বছরের তুলনায় বরফ গলার পরিমাণও বেড়েছে।

মূলত খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বেড়ে যাওয়ার ফলে বাতাসে কার্বন ডাই–অক্সাইড, মিথেন এবং অন্যান্য দূষিত পদার্থের পরিমাণ বাড়ছে। আর সেকারণেই গ্রীন হাউস গ্যাসও বায়ুস্তরে বেড়ে চলেছে। ফলে গোটা বিশ্বের তাপমাত্রা বাড়ছে। এছাড়া প্রশান্ত মহাসাগর এলাকায় এল নিনোর প্রভাবেও বেড়েছে তাপমাত্রা। কিন্তু তাপমাত্রা বাড়ার ফলে কী অসুবিধা হবে?

নাসার পক্ষ থেকে জানান হয়েছে, তাপমাত্রা বাড়লে দুই মেরুর বরফ গলার পরিমাণও বাড়তে থাকে। ফলে পানিস্তর বাড়ে। এছাড়া বিশ্বের প্রতিটি জায়গায় তাপমাত্রার তারতম্যও দেখা যায়। কোথাও বেশি বৃষ্টি আবার কোথাও খরা। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে দেখা যায়। বিশ্বায়নের ফলে কলকারখানার পরিমাণ বৃদ্ধি, বনজঙ্গল কেটে ফেলাও পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত