বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীরে পানি আসার প্রধান কারণ

news-image

লাইফস্টাইল ডেস্ক :বিভিন্ন কারণে মানবদেহে পানির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। পানির পরিমাণ বৃদ্ধির ফলে রোগীর শরীর ফুলে যায় এবং পেট, হাত-পা ও চোখের পাতায় পানি জমা হওয়ার ফলে ফুলে ভরাট ভরাট আকৃতি ধারণ করে। শরীরে জমা হওয়া পানির পরিমাণের ওপর নির্ভর করে রোগী বিভিন্ন ধরনের জটিলতায় পতিত হয়। তবে প্রাথমিক পর্যায়ে আক্রান্ত ব্যক্তি কোনো ধরনের উপসর্গে ভোগেন না। শরীরের বিভিন্ন অংশে পানির পরিমাণ বৃদ্ধির ফলে সহজে জীবাণু সংক্রমণ ঘটে, মানে জীবাণু সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে, লিভারে অত্যধিক পানি জমা হওয়ার ফলে লিভারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়ে থাকে। ফলশ্রুতিতে হজম ক্ষমতা কমে যাওয়া থেকে শুরু করে কারও কারও জন্ডিস দেখা দিতে পারে। ফুসফুসে অত্যধিক পানি জমা হওয়ার ফলে ফুসফুসের বায়ু ধারণক্ষমতা কমে যায়। ফলশ্রুতিতে শ্বাসকষ্ট দেখা দেওয়া এবং হাত-পায়ে পানির পরিমাণ বেশি হওয়ার ফলে চামড়ায় বা ত্বকে অস্বাভাবিক অনুভূতি, জ্বালা-জ্বালা ভাব, চুলকানোর মতো সমস্যাও সৃষ্টি করে থাকে। হাঁটতে চলতে শরীর ভার ভার অনুভূত হওয়া, হাঁটু এবং পায়ের অন্যান্য জয়েন্ট ফোলা ও ব্যথা হতে পারে। বয়স্ক ব্যক্তিদের বেলায় চলাফেরা করার ক্ষমতা কমে যায়। প্রায়ই পেট খারাপ বা পাতলা পায়খানা হতে পারে। কারও আবার ক্ষুধামন্দা দেখা দেয়। শরীরে পানি আসার প্রধান দুটি কারণ হার্টের অসুস্থতা এবং কিডনির অসুস্থতা। এ দুটি প্রধান কারণের মধ্যে বয়স্ক ব্যক্তিদের বেলায় শতকরা ৮০ থেকে ৯০ ভাগ কারণ হলো হার্ট ডিজিজ। যে কোনো কারণে হার্ট দুর্বল হয়ে গেলে হার্টের রক্ত পাম্প করার ক্ষমতা কমে যায়। ফলশ্রুতিতে সারা শরীরে রক্ত প্রবাহ কমে যায়, ফলে শরীরের বিভিন্ন স্থানে রক্ত প্রবাহ স্তিমিত হওয়ায় রক্ত থেকে লবণ ও পানি বের হওয়ার সুযোগ সৃষ্টি হয় এবং রক্ত থেকে লবণ ও সমপরিমাণ পানি রক্তনালির বাইরে জমা হতে থাকে। বিভিন্ন অঙ্গে অতিমাত্রায় পানি জমা হয়ে চাপের সৃষ্টি করে। এই চাপ বৃদ্ধিজনিত কারণে অঙ্গসমূহের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়ে থাকে। সারা শরীরে রক্ত প্রবাহ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কিডনির রক্ত প্রবাহ আনুপাতিক হারে একটু বেশিই কমে যায়। কিডনিতে রক্ত প্রবাহ কমে যাওয়ায় কিডনি প্রস্রাবের মাধ্যমে লবণ ও পানি বের করার পরিমাণ কমিয়ে দেয়, যাতে প্রস্রাবের পরিমাণও কমতে থাকে তদুপরি রক্ত প্রবাহ কমে যাওয়ার ফলে কিডনি থেকে রেনিন নামক এক ধরনের হরমোন নিঃসৃত হয়ে শরীরে লবণ ও পানির পরিমাণ আরও বেশি বৃদ্ধি করে শরীর ফুলে যেতে সাহায্য করে। তবে এতসব কিছুর মূল কারণ হলো হার্টের রক্ত পাম্প করার ক্ষমতা কমে যাওয়া এবং এটাকে কোনোভাবেই কিডনির অসুস্থতা বলা যাবে না। বয়স্ক ব্যক্তিদের বেলায় শতকরা ১০ থেকে ২০ ভাগ ব্যক্তির কিডনি ফেইলুর দেখা দেয়, যার ফলে কিডনির কার্যকারিতা বা রক্ত পরিশোধনের মাত্রা কমে যাওয়ার ফলে শরীরে লবণ ও পানি জমা হতে থাকে। যারা দীর্ঘদিন ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছেন তাদের কিডনি ফেইলুরের ঝুঁকি বেশি।

ডা. এম. শমশের আলী, সি. কনসালট্যান্ট,

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং মুন ডায়াগনস্টিক। ফোন : ০১৯৭১৫৬৫৭৬১

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ