যেভাবে যাচাই করবেন নিজের ভালোবাসা!

news-image

লাইফস্টাইল ডেস্ক : ভালোবাসার ক্ষেত্রে দুই জনকেই সৎ থাকতে হয়। সম্পর্কে সুখী না হলে বা সম্পর্কের বিচ্ছেদ ঘটলে আমরা শুধু সঙ্গীকেই দোষারোপ করি। সব দোষ, সব অভিযোগ সঙ্গীর কাঁধেই চাপিয়ে দেই আমরা। সঙ্গীকে সবসময় দোষ না দিয়ে নিজেকে আগে প্রশ্ন করুন। এই প্রশ্নগুলোর উত্তর থেকে আপনি নিজেই আপনার ভালোবাসা যাচাই করে নিতে পারবেন। নিজের ভালোবাসা যাচাই করার ক্ষেত্রে নিচের ছয়টি প্রশ্ন আপনাকে সাহায্য করবে। দেখে নিন সেই ৬ প্রশ্ন-

প্রশ্ন : ১
আপনি কি সঙ্গীর সঙ্গে সততা নিয়ে যোগাযোগ রক্ষা করেন? অনেক সময় সঙ্গীর ইচ্ছেয় আমরা যোগাযোগ রক্ষা করে চলার চেষ্টা করি। যেটা শতভাগ মন থেকে হয় না। এমনটা হয়ে থাকলে বুঝবেন আপনি সঙ্গীর প্রতি সৎ নন।

প্রশ্ন : ২
নিজেকে প্রশ্ন করুন, আপনি কী এই মানুষটির সঙ্গে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করছেন? যদি উত্তর না হয় তাহলে সেই সম্পর্ক থেকে সরে আসুন। কারণ যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই সেটা অযথা রক্ষা করে ঝামেলা বাড়িয়ে লাভ নেই।

প্রশ্ন : ৩
আপনি যেমনটা তার জন্য অনুভব করেন সেও কি আপনার জন্য ঠিক তেমনটাই অনুভব করে? এই বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করুন। সব মানুষ এক রকম হয় না। সবার প্রকাশভঙ্গিও এক না। তাই যদি সঙ্গী আপনার মতো আচরণ না করে তাহলে হুট করেই বুঝবেন না যে, সে আপনাকে ভালোবাসে না। সঙ্গীর অনুভূতি বোঝার চেষ্টা করুন। তারপরও যদি উত্তর নেতিবাচক হয় তাহলে নিজেই সরে আসুন।

প্রশ্ন : ৪
আপনি কি সঙ্গীকে বিশ্বাস করেন? আপনার সঙ্গীও কি আপনাকে বিশ্বাস করে? এই প্রশ্নের উত্তর জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বাস না থাকলে সেই সম্পর্ক টিকে না। তাই সবার আগে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করুন।

প্রশ্ন : ৫
আপনি কি স্বাধীন ভাবে সবকিছু করতে পারেন, না সব কাজের জন্য সঙ্গীর কাছে আপনাকে জবাবদিহি করতে হয়? হয়তো সে আপনাকে অনেক ভালোবাসে। কিন্তু প্রতি পদে পদে অনুমতির নেওয়া বা এই পরাধীনতাই আপনার ভালোবাসাকে নষ্ট করে দিচ্ছে। তাই সঙ্গীর কাছে আপনি স্বাধীন কি না সেটা বোঝার চেষ্টা করুন।

প্রশ্ন : ৬
যেকোনো সমস্যায় কি আপনারা একে অন্যকে মানসিকভাবে সহযোগিতা করেন? সম্পর্কে সুখী হতে হলে একই মনমানসিকতা থাকাটা খুবই জরুরি। সমস্যায় পড়লে শুধু সঙ্গীর আচরণ না নিজেরটাও ভালো করে খেয়াল করুন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির