,

যৌন ক্ষমতা বাড়ানোর ঘরোয়া কৌশল

news-image

অনলাইন ডেস্ক : বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মহিলাদের যৌন ক্ষমতা যেমন কমতে থাকে তেমনই পুরুষদেরও যৌন শক্তি হ্রাস পায়। চল্লিশোর্ধ্ব পুরুষদের মধ্যে অনেকেই নিজের সঙ্গিনীকে শারীরিকভাবে তৃপ্ত করতে পারার অক্ষমতায় ভোগেন। আধুনিক চিকিৎসাবিজ্ঞানে পুরুষের লুপ্ত যৌন ক্ষমতা পুনরুদ্ধারের উপায় হল টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি (টিআরটি) নামের হরমোন চিকিৎসা।

কিন্তু এই চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল। তুলনামূলকভাবে পুরুষের যৌন ক্ষমতা অটুট রাখার কিছু সহজ ঘরোয়া কৌশল বাতলে দিতে পারে আয়ুর্বেদ শাস্ত্র। আয়ুর্বেদিক রিসার্চ অ্যান্ড ট্রিটমেন্ট অ্যাসোসিয়েশন-এর প্রকাশিত একটি গবেষণাপত্রে দেওয়া হয়েছে এমনকিছু খাবারের কথা যেগুলির নিয়মিত সেবন প্রাকৃতিক উপায়ে পুরুষের যৌন ক্ষমতা ধরে রাখতে সাহায্য করে। কী ধরনের খাবার সেগুলি? আসুন, জেনে নিই—

১. আমলকি:
কাঁচা আমলকিতে থাকে ভিটামিন সি, আয়রন এবং জিংক। এগুলো পুরুষদের শুক্রাণুর সংখ্যা বাড়াতে যেমন সাহায্য করে, তেমনই বিছানায় বেশিক্ষণ ভালবাসার শক্তিও জোগায়। তাছাড়া যৌন চাহিদা বৃদ্ধিতেও আমলকি অদ্বিতীয়।

২. শুকনো ফল:
বাদাম, আখরোট, কিসমিস, কিংবা পেস্তার মতো শুকনো ফল শুধু যে আপনার স্বাস্থ্যের সামগ্রিক উন্নতি সাধন করে তা-ই নয়, এর ফলে শরীরে রক্ত আর কর্মক্ষমতাও বৃদ্ধি পায়। পরিণামে পুরুষদের মধ্যে বেড়ে যায় যৌন চাহিদা এবং যৌন ক্ষমতা।

৩. ভিটামিন ডি:
তেলওয়ালা মাছ, চিজ বা ডিম-এর মতো খাবারে ভিটামিন ডি থাকে প্রচুর পরিমাণে। ভিটামিন ডি শরীরে টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে।

৪. বাদাম:
বাদামে থাকে আর্জিনিন নামের অ্যামাইনো অ্যাসিড, যা শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে। পরিণামে যৌন ইচ্ছা এবং ইরেকশন বাড়ে পুরুষ শরীরে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে