মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেটে অপারেশনের পর সতর্কতা

news-image

অনলাইন ডেস্ক : পেটে অপারেশনের পর সাধারণত কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। সামান্য কিছু সতর্কতার অভাবে পেটের কাটা অংশে জীবাণুর সংক্রমণ হতে পারে, কাটা অংশ জোড়া লাগতে সমস্যা হতে পারে, পরে হার্নিয়াসহ অন্যান্য সমস্যা হতে পারে।

পেটে অপারেশনের পর যেসব বিষয়ে সতর্কতা প্রয়োজন:

* নাকে বা পেটের কাটা অংশে কোনো নল লাগানো থাকলে কিংবা প্রস্রাবের নল লাগানো থাকলে তা চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে খোলার চেষ্টা করা যাবে না। নলের কারণে রোগী কিছুটা অস্বস্তিতে ভুগলেও চিকিৎসকের নির্দেশমতো তা রাখতে হবে।

* চিকিৎসকের পরামর্শমতো দ্রুততম সময়ে রোগীকে উঠিয়ে বসাতে হবে। প্রয়োজন না থাকলে একটানা শুয়ে থাকা যাবে না। মাথা উঁচু করে বসলে রোগীর শ্বাস-প্রশ্বাসেও সুবিধা হবে। এ ছাড়া যত দিন পর্যন্ত রোগী পুরোপুরিভাবে চলাচল করতে না পারছে, তত দিন পর্যন্ত শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করা উচিত।

* রোগীর কোনো ধরনের খাবার খেতে নিষেধাজ্ঞা রয়েছে কি না, তা চিকিৎসকের কাছ থেকে জেনে নিন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না।

* যদি কখনো কাটা স্থানে লাগানো ব্যান্ডেজ ভিজে যায়, কাটা স্থানে বেশি ব্যথা হয়, পেটের কোনো অংশে প্রচণ্ড ব্যথা হয়, পেট ফুলে যায়, পায়খানা বন্ধ হয়ে যায়, বমিভাব হয় বা বমি হয়, রোগীর জ্বর আসে কিংবা নতুন কোনো উপসর্গ দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

* পেট কেটে অস্ত্রোপচার করা হলে অবশ্যই প্রথম ছয় মাস সাবধান থাকা প্রয়োজন। এই ছয় মাস কোনো ভারী কাজ করা যাবে না। এই ছয় মাস কোনোভাবেই ঠান্ডা লাগানো চলবে না। হাঁচি-কাশি হলে বা ঠান্ডা লাগলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের