মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের আগে‘ভার্জিন’হয়ে ওঠার প্রক্রিয়া

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :কয়েক দিন পরেই মেয়ের বিয়ে। আর তাই গাইনকোলজিস্টের দোরগোড়ায় মেয়েকে নিয়ে হাজির বাবা। মেয়ে পেশায় ব্যাডমিন্টন প্লেয়ার।ছোট থেকেই খেলাধূলোর কারণে শ্বশুরবাড়িতে গিয়ে বিয়ের আগেই ভর্জিনিটি খোয়ানো নিয়ে সমস্যায় পড়তে পারে মেয়ে। তাই হাইমেন রিকনস্ট্রাকশন সার্জারি করাতে চান মেয়ের। এই ঘটনা সিন্ধু, সাইনার শহরেরই।তবে এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়।

 

হায়দরাবাদ শহরেরই চিকিত্সকরা জানালেন ২০-৩০ বছরের মহিলারা প্রায়ই এখন সাহায্য নিচ্ছেন ৪০ মিনিটের এই অস্ত্রপচার প্রক্রিয়ার। প্লাস্টিক সার্জন ভবানী প্রসাদ জানালেন প্রতি বছর অন্তত ৫০ জন মহিলার এই অস্ত্রপচার করেন তিনি।

তিনি বলেন, আমাদের সমাজে অনেক মহিলাই মনে করেন বিবাহিত জীবন সুন্দর ভাবে শুরু করার জন্য ভার্জিনিটি প্রয়োজন। তাদের ধারণা স্বামী যত আধুনিকই হোক না কেন তাদের নিজেদের ভার্জিন হওয়া প্রয়োজন।

এই অস্ত্রপচারে যোনির ১ ইঞ্চি ভিতরে একটি মেমব্রেন তৈরি করা হয়। ভ্যাজাইনাল লাইনিংয়ের ফ্ল্যাপ ব্যবহার করে এই মেমব্রেন তৈরি করা হয়। এই অস্ত্রপচারে ক্ষত যেমন তাড়াতাড়ি সেরে যায় তেমনই দাগও রেখে যায় না। শুধু কয়েক সপ্তাহ শরীরচর্চা থেকে বিরত থাকতে হয়।

চিকিত্সকরা জানাচ্ছেন, শুধু যৌনমিলনের কারণেই হাইমেন ছিঁড়ে যায় এমনটা নয়। হাইমেন খুবই পাতলা মেমব্রেন। নিয়মিত শরীরচর্চা বা নাচের অভ্যাস থাকলেও এই মেমব্রেন ছিঁড়ে যেতে পারে। সাধারণত প্রথম বার যৌন মিলনের সময় হাইমেন ছিঁড়ে যায়।সূত্র : আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের