বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষিত তরুণরাই ডিজিটাল বাংলাদেশের নেতৃত্ব দেবে : পলক

news-image

নিউজ ডেস্ক : তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, প্রযুক্তি নির্ভর শিক্ষিত তরুণরাই আগামীতে ডিজিটাল বাংলাদেশের নেতৃত্বে দেবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন-২০২১ বাস্তবায়নের মাধ্যমে প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছে বর্তমান সরকার।

আজ শনিবার নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে ইন্টারনেটের ওয়াইফাই সংযোগ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী পলক বলেন, সারাদেশে চার কোটি ২৬ লাখ শিক্ষার্থীকে ইন্টারনেট সংযোগের আওতায় আনার পরিকল্পণা গ্রহণ করেছে সরকার।

এর মাধ্যমে তারা গ্লোবাল ভিলেজে সংযুক্ত হয়ে নিজেদের প্রযুক্তি জ্ঞানে যোগ্য হিসেবে গড়ে তুলবে। তাদের হাতেই আগামীতে বাংলাদেশের নেতৃত্ব। প্রতিমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব দূরদর্শীতা ও উদ্যোগের ফলে ইন্টারনেট সংযোগ এখন সহজলভ্য। শিক্ষিত তরুণরা ইন্টারনেট সংযোগে সংযুক্ত হয়ে সারা বিশ্বকে জানবে, জানবে এদেশের বীরত্ব গাঁথা মুক্তিযুদ্ধের ইতিহাস, অবস্থান নেবে জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে। অমিত সম্ভাবনার দ্বার হিসেবে ইন্টারনেট সংযোগকে ব্যবহার করতে হবে। তবে তা যেন শুধুমাত্র সস্তা বিনোদনের ক্ষেত্র না হয়ে ওঠে।

প্রতিমন্ত্রী আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়ে তোলা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের কাজ চলছে। এজন্য তরুণ প্রজন্মকে সোনার মানুষ হয়ে গড়ে উঠতে হবে। নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এম.এইচ. খালেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আমরা কোম্পানিজ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ, কলেজ ছাত্রলীগের সভাপতি এস.এম. সাহাদাৎ হোসেন রাজীব ও সাধারণ সম্পাদক শাহারিয়ার হোসেন রিয়ন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত