সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরেই তৈরি করুন টমেটো কেচাপ

news-image

অনলাইন ডেস্ক : দোকান থেকে টমেটো কেচাপ কিনে তো অহরহই খাওয়া হয়। বাজারের টমেটো কেচাপগুলোতে প্রিজারভেটিভ ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেকই ঘরে টমেটো কেচাপ তৈরি করেও থাকেন। চলুন জেনে নেই কীভাবে ঘরেই তৈরি করা যায় দোকানের মতো টমেটো কেচাপ।

উপকরণ
৩ কাপ ফ্রেশ টমেটো পিউরি, ২-৩ টেবিল চামচ চিনি, ১ চিমটি আদা গুঁড়ো, ১ চিমটি লাল মরিচ গুঁড়ো, ১ চিমটি গোল মরিচ, ১ চা চামচ ভিনেগার।

প্রণালি
একটি নন স্টিক প্যানে টমেটো পিউরি দিয়ে দিন। এটি ১০ থেকে ১৫ মিনিট রান্না করুন। রান্নার সময় ভাল করে নাড়তে থাকুন। ঘন হয়ে আসলে টমেটো পিউরি নামিয়ে ফেলুন। এরপর আরকেটি প্যানে পিউরি, চিনি দিয়ে ভাল করে নাড়তে থাকুন। চিনি গলে সস ঘন হয়ে আসলে চুলার আঁচ কমিয়ে দিন। সস ঘন হয়ে আসলে এতে আদা গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, গোলমরিচ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এটি ২ থেকে ৩ মিনিট রান্না করুন। ঘন হয়ে আসলে চুলা নিভিয়ে দিন। শেষে ভিনেগার দিয়ে দিন। এটি প্রিজারভেটিভ হিসেবে কাজ করে থাকবে। ব্যস তৈরি হয়ে গেল বাজারের মতো টমেটো কেচাপ।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি