বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কানের ক্ষতি না জেনে এভাবেই এতদিন কি করছিলেন?

news-image

লাইফস্টাইল ডেস্ক :বর্তমানে অনেকেই কটন বাডস কানে ঢুকিয়ে‘ময়লা’বা ‘কানের খোল’পরিষ্কার করেন৷ ভাবেন, এতে কানে জমা ময়লা পরিষ্কার হয়৷ কিন্তু এমনটা মোটেও হয় না৷ বরং এতে আপনার কানের মারাত্মক ক্ষতি হয়৷

 

দ্য আমেরিকান অ্যাকাডেমি অফ ওটোল্যারিঙ্গোলজি, হেড অ্যান্ড নেক সার্জারি ফাউন্ডেশন তাদের নয়া গাইডলাইনে জানিয়েছে, কানের ‘ময়লা’কী করে নিরাপদে সাফ করবেন৷ সেখানে কিন্তু প্রথমেই কানে কোনও কটন বাডস বা দেশলাই কাঠি ঢোকাতে স্পষ্ট করে মানা করা হয়েছে৷ ওই গাইডলাইনে বলা হয়েছে, শরীর নিজে থেকেই কানের ভিতরের ‘ময়লা’সাফ করে৷ কানের ‘ময়লা’নিজে থেকে পরিষ্কার হয়ে যায়, পুরনো‘ময়লা’নিজেই বেরিয়ে আসে৷

সবচেয়ে অবাক করা কথা হল, আপনি যে রোজ চিবিয়ে খাবার খান বা স্নান করেন, এতেই আপনার কানের ‘ময়লা’ বেরিয়ে যায়৷ চিবিয়ে খেলে চোয়ালের ছন্দবদ্ধ ওঠানামাতেই কানের ভিতরের ‘ময়লা’ পরিষ্কার হয়ে যায়, বলছেন বিশেষজ্ঞরা৷ পুরনো কোশ নষ্ট হয়ে গিয়ে কর্ণগহ্বরে নতুন কোশ তৈরি হওয়ার সময়ই কান পরিষ্কার হয়ে যায়৷

আর আপনি যখন কানে কিছু ঢুকিয়ে পরিষ্কার করার চেষ্টা করেন, তাতে হিতে বিপরীত হয়৷ কারণ কোনও কাঠি বা কটন বাডসের অংশ কানে ঢুকে গেলে সেটা বিপজ্জনক হতে পারে৷ ‘ইয়ার ওয়্যাক্স’বা কানের ‘ময়লা’ই কিন্তু কানকে নানা ব্যাকটেরিয়া ও ছত্রাকের আক্রমণ থেকে সুরক্ষিত রাখে। অনেকেই ভাবেন, এই ওয়্যাক্স অপরিচ্ছন্নতার লক্ষণ, ডাক্তাররা কিন্তু এই ভ্রান্ত ধারণা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন৷

আর ওই ওয়্যাক্স পরিষ্কার করতে গিয়ে কানের ভিতর কাগজ, দেশলাই কাঠি, সেফটিপিন, টুথপিক ঢোকাতে গিয়ে আখেরে কানের বড় ক্ষতি করে ফেলেন অনেকে৷ এতে ইয়ার ওয়্যাক্স আরও ভিতরে ঢুকে যায়৷ যার প্রভাব পড়তে পারে আপনার শ্রবণশক্তির উপর৷ তাই কানকে সুস্থ রাখতে ওই ধরনের বিপজ্জনক অভ্যাস থেকে দূরে থাকায় শ্রেয়৷

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ