,

ইয়াহুর দিন শেষ, আসছে আলটাবা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : মালিকানা পরিবর্তনের কারণে নাম বদলে যাচ্ছে বিশ্বের বৃহৎ টেক জায়ান্ট ইয়াহু ইনকরপোরেশনের। এর নতুন নাম হতে যাচ্ছে ‘আলটাবা ইনকরপোরেশন’। সোমবার ইয়াহুর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

ইয়াহু জানিয়েছে, ভেরাইজন কমিউনিকেশন ইনকরপোরেশনের কাছে বিক্রি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠানটি নতুন নামে পরিচিত হবে। মালিকানা হস্তান্তরের পর ইয়াহুর বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মারিশা মায়ের এবং আরও পাঁচ পরিচালক পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করবেন। তারা চলে যাওয়ার পর বাকি পরিচালকরা আলটাবাকে পরিচালনা করবেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইয়াহুর পক্ষ থেকে সোমবার যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে একটি রেগুলেটরি ফাইল জমা দেওয়া হয়।

এতে ইয়াহুর নাম পরিবর্তন করে আলটাবা ইনকরপোরেশন রাখার কথা বলা হয়। এছাড়া সোমবার থেকে প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এরিক ব্রান্ড।

প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে ৪৮৩ কোটি ডলারের বিনিময়ে ভেরাইজনের কাছে ডিজিটাল বিজ্ঞাপন, ই-মেইল এবং মিডিয়া সম্পদসহ মূল ইন্টারনেট ব্যবসা বিক্রি করে দিতে সম্মত হয় ইয়াহু। তবে ওই বছরই ইয়াহু দুটি বড় ধরনের হ্যাকিংয়ের শিকার হওয়ায় ভেরাইজন বিনিময় মূল্যে বড় ধরনের ছাড় দাবি করে।

ওই হ্যাকিংয়ের একটি ঘটনায় ৫০ কোটি গ্রাহকের অ্যাকাউন্ট এবং আরেকটি ঘটনায় একশ’ কোটিরও বেশি গ্রাহকের অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে