বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতে পায়ের খেয়াল রাখার উপায়

news-image

লাইফস্টাইল ডেস্ক :শীতের ছুটির মরসুমটা কেটেছে ঠিকই। কিন্তু শীতকালটা তো কাটেনি! বাতাসে আর্দ্রতা বাড়েনি এখনও। ফলে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সমস্যাটা ভোগাচ্ছেই। অনেক সময়ই আমরা মুখ বা শরীরের বাকি অংশের ত্বকের যত্নে যতটা মন দিই, পায়ের ততটা খেয়াল রাখি না। এটা কিন্তু ঠিক নয়। পায়ের ত্বক শুষ্ক হয়ে যাওয়া বা গোড়ালি ফেটে যাওয়ার মতো সমস্যায় এই সময় অনেকেই ভোগেন। প্রতিকারের উপায়ও রয়েছে হাতের সামনেই।

 

১। ব্লেন্ডারে দু’টো গোটা শসা দিন। তার সঙ্গে মেশান দুই টেবিলচামচ করে লেবুর রস আর অলিভ অয়েল। পুরোটা ভাল করে পিউরি করে নিন। এবার দু’টো প্লাস্টিক ব্যাগে মিশ্রণটা সমান ভাগে ঢালুন। পা-জোড়া ব্যাগে ঢুকিয়ে দিন। মিশ্রণটা যেন ভালমতো পায়ে লেগে যায়। পারলে হাত দিয়ে একটু ম্যাসাজ করে নিন। মিনিট দশেক পরে ব্যাগ থেকে পা বার করে উষ্ণ জলে ধুয়ে ফেলুন। পায়ের ক্লান্তি কাটিয়ে তরতাজা ভাব ফিরিয়ে আনে শসা। লেবু এক্সফলিয়েটরের কাজ করে আর অলিভ অয়েল পায়ের ত্বকে আর্দ্রতা ফিরিয়ে আনে।

২। পায়ের ক্লান্ত ভাব দূর করতে ফুট সোকও বানিয়ে নিতে পারেন। উষ্ণ জলে শ্যাম্পু, কয়েক ফোঁটা অ্যারোমা অয়েল আর খানিকটা সি-সল্ট মিশিয়ে নিন। পছন্দসই ফুলের পাপড়িও ফেলে দিতে পারেন। এবার পা ডুবিয়ে আরাম নিন! ক্লান্তি কেটে গেলে পা ম্যাসাজ করে নিন সি-সল্ট, পেপারমিন্ট অয়েল আর লেবুর রসের মিশ্রণ দিয়ে। মৃত কোষ ঝরে যাবে। পা মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

৩। ত্বক নরম করতে মধুর জুড়ি নেই। এক টেবিলচামচ করে মধু, অলিভ অয়েল আর লেবুর রসের সঙ্গে দুই টেবিলচামচ ব্রাউন শুগার মিশিয়ে পেস্টের মতো বানিয়ে নিন। উষ্ণ জলে পা ডুবিয়ে নিন, যাতে উপরের ধুলোময়লা ধুয়ে যায়। এবার ভিজে পায়ে মিশ্রণটা লাগিয়ে সার্কুলার মোশনে স্ক্রাব করুন। হয়ে গেলে পা ধুয়ে নিন।
৪। গোড়ালি ফাটার সমস্যায় ভুগছেন? একটা পাকা কলা আর অর্ধেক অ্যাভোকাডো ব্লেন্ডারে দিয়ে মিশ্রণ বানিয়ে নিন। পায়ে আর গোড়ালিতে মিনিট কুড়ে লাগিয়ে রেখে উষ্ণ জলে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ফল পাবেন।

৫। পায়ের যত্ন করতে বেসিক কিছু নিয়ম মেনে চলা জরুরি। শীতে মোজা ছাড়া বাইরে বেরোবেন না। নিয়মিত পেডিকিওর করান। রাতে ঘুমনোর আগে পায়ে ভাল করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। শীতকালে অনেক সময় জল খাওয়া কম হয়। ত্বকের আর্দ্রতার জল সঠিক পরিমাণে জল খাওয়াটা কিন্তু জরুরি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ