মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এখন মিলন হবে কনডম ছাড়া…

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :নারীদের গর্ভনিরোধক পিলের অভাব নেই। কিন্তু পুরুষদের জন্য দীর্ঘস্থায়ী জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থার অভাব রয়েছে। এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে। খুব শীঘ্রই আসতে চলেছে এমন একটি ইঞ্জেকশন যা ব্যবহার করলে এক বছরের জন্য কনডম ছাড়াই সহবাস করতে পারবেন কোনও পুরুষ।

 

একটি গবেষক দলের বরাত দিয়ে টেলিগ্রাফ জানিয়েছে, ভ্যাসালজেল নামের ওই গর্ভনিরোধক ইঞ্জেকশন তৈরির ব্যাপারে সাফল্য পাওয়া গেছে।

পুরুষদের জন্য মূলত দুটি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা হয়। একটি হল কনডমের ব্যবহার, অন্যটি বন্ধ্যাত্বকরণ (ভ্যাসেকটোমি)। কনডম শুধু জন্মনিয়ন্ত্রণই নয়, রোগ প্রতিরোধেও কার্যকর। কোনও কোনও ক্ষেত্রে জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যাপারে কনডমের সীমাবদ্ধতা ধরা পড়েছে।

ভ্যাসেকটোমি কার্যকর। কিন্তু সাধারণত, একে চিরস্থায়ী বলেই ধরে নেওয়া হয়। কিন্তু এর বাইরে দীর্ঘস্থায়ী, কিন্তু ব্যবহার করা বন্ধ করলে প্রজনন ক্ষমতা ফিরে পাওয়া যায়, এমন কোনও ব্যবস্থা নেই। আর এই ক্ষেত্রেই ভ্যালাসজেল কার্যকরী ভূমিকা নিতে পারে। খরগোসের ওপর পরীক্ষা চালিয়ে গবেষকরা দেখেছেন, ভ্যালাসজেলের জন্মনিয়ন্ত্রণ প্রভাব ১২ মাস স্থায়ী হয়েছে।

আমেরিকার শিকাগোর ইলিনিওস বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের প্রধান ডোনাল্ড ওয়েলার বলেছেন, খরগোসের ওপর এই পরীক্ষায় প্রত্যাশার থেকেও ভালো ফল পাওয়া গিয়েছে।

আমেরিকার অলাভজনক সংস্থা পারসিমাস ফাউন্ডেশন ভ্যাসালজেল তৈরি করেছে। বাজারে এটিই হয়ত প্রথম দীর্ঘস্থায়ী, নন-হরমোনাল ব্যবহার করা বন্ধ করলে প্রজনন ক্ষমতা ফিরে পাওয়া যায়- এমন জন্মনিয়ন্ত্রণ ইঞ্জেকশন হিসেবে আসতে পারে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের