বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুখী জীবনের জন্য জন্মক্রম অনুসারে বেছে নিন জীবনসঙ্গী

news-image

অনলাইন ডেস্ক : জীবনসঙ্গী হিসেবে কাকে বেছে নেবেন, তা নিয়ে নানা ধরনের হিসাব-নিকাশ চলে সর্বদা। আর এ হিসাব-নিকাশের নানা মাত্রা রয়েছে।

এক্ষেত্রে একটি উপায় হলো জন্মক্রম অনুসারে হিসাব। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিপেনডেন্ট।
জন্মক্রম অনুসারে হিসাবটি কেমন? ধরুন আপনি পরিবারের বড় সন্তান। আপনার ব্যক্তিত্বের কয়েকটি নির্দিষ্ট বিষয় রয়েছে। আর এ বিষয়গুলো সবার সঙ্গে মিলবে না। এক্ষেত্রে আপনার জীবনসঙ্গীও যদি আপনার মতো পরিবারের বড় সন্তান হন তাহলে কিছু বিষয়ে আপনাদের ব্যক্তিত্বের সংঘাত তৈরি হতে পারে। আর এ বিষয়গুলো মেনেই সুখী পরিবার গঠন করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনি যখন প্রথম সন্তান
আপনি যদি বাবা-মায়ের প্রথম সন্তান হন তাহলে আপনার সঙ্গে সবচেয়ে ভালো মিলবে আপনার জীবনসঙ্গী যদি কোনো পরিবারের ছোট সন্তান হন তাহলে। আর আপনার সঙ্গে সবচেয়ে কম মিলবে আরেকজন বড় বা প্রথম সন্তানের।

আপনি যখন মেজো সন্তান
আপনি যদি বাবা-মায়ের মেজো সন্তান হন তাহলে জীবনসঙ্গী হিসেবে আপনার সঙ্গে সবচেয়ে ভালো মিলবে কোনো পরিবারের বড় সন্তানের সঙ্গে। সবচেয়ে কম মিলবে অন্য একজন মেজো সন্তানের।

আপনি যখন সবচেয়ে ছোট
কোনো পরিবারের আপনি যদি সবচেয়ে ছোট সন্তান হন তাহলে জীবনসঙ্গী হিসেবে অন্য কোনো ছোট সন্তানকে খুঁজে নিলে বোকামি করবেন। কারণ ছোট সন্তান হিসেবে আপনার যে চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে তা অন্য একজন ছোট সন্তানের মিলে যাবে। এতে উভয়ের ব্যক্তিত্বের সংঘাত তৈরি হতে পারে। তাই জীবনসঙ্গী হিসেবে বেছে নিন একজন বড় সন্তানকে।

বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিত্বের সংঘাত এড়াতে এবং সুখী পরিবার গঠনে জীবনসঙ্গী বেছে নিতে এ বিষয়টি কার্যকর। তবে সব সময় যে তা কার্যকর হবে এমন কোনো কথা নেই। এ নিয়মের প্রচুর ব্যতিক্রম রয়েছে। যেমন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন। উভয়েই পরিবারের বড় সন্তান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ