মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হলদেটে দাঁত সাদা রাখার উপায়

news-image

 

লাইফস্টাইল ডেস্ক : শুধু চিবিয়ে খাওয়ার জন্য নয়। দাঁত মুখের সৌন্দর্য বাড়ায়। কিন্তু অজান্তেই আমরা শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গের বড় অবহেলা করে ফেলি। তবে কয়েকটি কারণ, যেমন সঠিক ভাবে সঠিকভাবে ব্রাশ না করা, খাওয়া দাওয়ার পর ঠিক করে মুখ না ধোয়া, এই সব কারণেই ইত্যাদি কারণে হলদেটে দাঁতের আড়ালে হারিয়ে যায় হাসির সৌন্দর্য। তবে এর থেকে মুক্তির উপায়ও আছে। আমাদের হাতের কাছেই আছে এমন কিছু খাবার, যা হারিয়ে যাওয়া দাঁতের সৌন্দর্য ফিরিয়ে দিতে।

 

স্ট্রবেরি : এখন প্রায় সর্বত্র এই ফল পাওয়া যায়। দামেও খুব একটা বেশি নয়।স্ট্রবেরি দাঁত ঝকঝকে রাখতে বেশ কার্যকর। স্ট্রবেরিতে আছে ম্যালিক অ্যাসিড নামের একটি উপাদান যা দাঁতের উপর জমে থাকা হলুদ আস্তরণ দূর করতে সাহায্য করে। তৈলাক্ত এবং অতিরিক্ত মশলাদার খাবার খেলে তা দাঁতের উপর একটি স্তর সৃষ্টি করে যা রং হলদে করে ফেলে। এই স্তর দূর করতে কার্যকর স্ট্রবেরি।

গাজর : গাজরে রয়েছে প্রচুর জল যা দাঁত সাদা করতে এর কার্যকারীতা বাড়িয়ে তুলেছে। মুখের লালা প্রস্তুতে সাহায্য করে গাজর। তাই খাবার খাওয়ার পর যে স্তরটি দাঁতের উপর জমে থাকে তা পরিষ্কার হয় সহজে। তাছাড়া দাঁতের ক্ষয় রোধ করে মজবুত করতেও উপকারী গাজর।

দই : শুধু শেষ পাতে উদর পূর্তির জন্যই নয়, দাঁত বাঁচাতেও সাহায্য করে দই। দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে দাঁতের রং হলদেটে হয়ে যেতে পারে। দইয়ের ক্যালসিয়াম এবং প্রোবায়োটিকস দাঁতের এনামেলের জন্য উপকারী। তাই নিয়মিত দই খেলে দাঁত সাদা ও ঝকঝকে থাকবে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের