বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হার্ট অ্যাটাক-পরবর্তী করণীয়

news-image

লাইফস্টাইল ডেস্ক :হার্ট অ্যাটাক, হার্টস্ট্রোক বা মাইওকার্ডিওয়াল ইনফার্কশন এমন একটি অতি জরুরি অবস্থা যার চিকিৎসা গ্রহণ করার আগে বা হাসপাতালে পৌঁছার আগে প্রতি চারজনের মধ্যে একজন মৃত্যুবরণ করেন। লক্ষণ হিসেবে বলা হয় বুকে প্রচণ্ড ব্যথার সঙ্গে শরীর অত্যধিক পরিমাণে ঘেমে যাওয়া, শ্বাসকষ্ট ও এর সঙ্গে বুক ধড়ফড় থাকতে পারে। চিকিৎসা গ্রহণ করার সময় মারাত্মকভাবে আক্রান্ত কিছু রোগী চিকিৎসা গ্রহণের পরও মৃত্যুবরণ করেন। হার্ট অ্যাটাকে আক্রমণের পরবর্তী এক মাসের মধ্যেও এসব রোগীর মৃত্যুর হার অন্যদের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি।

অ্যাটাক-পরবর্তী সময় : ইসকেমিক হার্ট ডিজিজ বা হূিপণ্ডে রক্ত প্রবাহের ঘাটতি হার্ট অ্যাটাকের একটা বড় কারণ। যারা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন তাদের প্রায় সবারই কোনো না কোনো পর্যায়ে ইসকেমিয়া বিদ্যমান ছিল। অনেকেই আগে থেকে তা জানতেন তবে অনেকেই পূর্ব থেকে তা জানতেন না কারণ হার্ট অ্যাটাকই অনেকের মধ্যে প্রথম লক্ষণ হিসেবে পরিলক্ষিত হয়ে থাকে। হার্ট অ্যাটাকের পরবর্তী সময়েও ইসকেমিয়া একই পর্যায়ে বা তা থেকে অবনতিশীল পর্যায়ে বিদ্যমান থাকে কাজেই হার্ট অ্যাটাক পরবর্তী সময়েও রোগীকে ইসকেমিক হার্ট ডিজিজের সুচিকিৎসা গ্রহণ করা বাঞ্ছনীয়। তা না হলে আবারও হার্ট অ্যাটাকে-আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাবে। হার্ট অ্যাটাক পরবর্তী সময়ে হূিপণ্ডে অনিয়মিত হূদস্পন্দন হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। হার্ট অ্যাটাক-পরবর্তী সময়ে কমপক্ষে ছয় সপ্তাহ বিশ্রাম গ্রহণ করা অত্যন্ত জরুরি। কারণ এ সময়ে ফাইবার দ্বারা হূিপণ্ডের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত হতে থাকে। এ সময় বিশ্রাম গ্রহণ না করে পরিশ্রমের কাজ করলে, উত্তেজিত হলে, খুব বেশি রাগান্বিত হলে, দুঃসাহসিক কাজ করলে, ভয়ার্ত কোনো অবস্থায় পতিত হলে, হূদয়বিদারক কোনো কিছুর সম্মুখীন হলে, হার্টের ওপর চাপ বাড়ে ফলে মেরামত প্রক্রিয়া ব্যাহত হয়ে যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে। যেমন- আবারও হার্ট অ্যাটাক, অনিয়মিত হূদস্পন্দন, হার্ট ফেইলুরের মতো মারাত্মক অবস্থায় পতিত হতে পারেন। তবে এ সময় ধীরে ধীরে কাজে ফিরে যাওয়ার প্রস্তুতি হিসেবে কিছু কিছু সহজ কাজ করে খুব ধীরে ধীরে কর্মতৎপরতা দিন দিন বৃদ্ধি করতে হবে। অন্যদিকে ছয় সপ্তাহ-পরবর্তী সময়ে স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারবেন, হালকা কায়িকশ্রম শুরু করতে পারবেন।

ডা. এম. শমশের আলী, সি. কনসালট্যান্ট,

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং মুন ডায়াগনস্টিক। ফোন : ০১৯৭১৫৬৫৭৬১

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত