মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বয়ফ্রেন্ডের কথা মনে পড়লে মেয়েরা যা করে

news-image

অনলাইন ডেস্ক : কিছু দিন হল মেয়েটির জীবনে এসেছে নতুন প্রেম। একটু কথা, এক সঙ্গে কাটানো কিছুটা সময়, একটু হাতের স্পর্শ আবিষ্ট করে দিয়েছে মেযেটির মন। কিন্তু তা বলে সর্বক্ষণ তো আর ভালবাসার মানুষটিকে কাছে পাওয়া যায় না। যখন সেই প্রিয় মানুষটির স্মৃতি তোলপাড় করে দিচ্ছে মেয়েটির মন, আর সে মেয়ে বাড়িতে রয়েছে একা, তখন কী করে সে? করে মূলত এই কাজগুলো—

১. একমনে বয়ফ্রেন্ডের কথা চিন্তা করা: বয়ফ্রেন্ডের কথা মনে পড়লে, একমনে তার কথা চিন্তা করাটাই তো স্বাভাবিক। ছেলেটির সঙ্গে কাটানো সময়, তার হাসি, তার সঙ্গে বলা কথা বার বার মনে পড়ে মেয়েটির।

২. বয়ফ্রেন্ডের ছবি দেখা: মোবাইলে আর কারও ছবি থাকুক না-থাকুক, প্রেমিকের ছবি থাকবেই। আর যখন তার কথা মনে পড়ে, অথচ কাছে সে নেই, তখন মেয়েরা তার ছবিই দেখে একা একা। ছবির মধ্যে দিয়েই যেন কিছুটা স্পর্শ মেলে ভালবাসার মানুষটির।

৩. ফেসবুক অ্যাকাউন্ট চেক করা: কাছের মানুষটি যখন দূরে, তখন নিজেকে একটু অন্যমনস্ক করারও প্রয়োজন হয়ে পড়ে। আর মনকে ব্যস্ত রাখার জন্য ফেসবুকের চেয়ে ভালো রাস্তা আর কী আছে!

৪. ফোন করা: পুরনো বন্ধুদের ফোন করা মন খারাপ কমানোর ভাল পন্থা। বয়ফ্রেন্ডের কথা মনে পড়লে মেয়েরা নিজেকে ব্যস্ত রাখে ফোনে।

৫. গান শোনা: একলা মুহূর্তের সেরা সঙ্গী নিঃসন্দেহে গান। আর স্মৃতি যখন মনকে ব্যাকুল করে তুলেছে, তখন রোম্যান্টিক গানই গড়ে তুলতে পারে অনুকূল পরিবেশ। গানের সুরে সুরে ফিরে আসে দূরে থাকা মানুষটির ভালবাসা।

৬. ফিউচার প্ল্যানিং: যখন ভালবাসার মানুষটি কাছে নেই, তখন তার সঙ্গে ভবিষ্যৎ জীবনটা কেমন হতে পারে, সেই বিষয়ে জল্পনা-কল্পনায় বিভোর হয়ে থাকার মতো মানসিক সান্ত্বনা আর কী হতে পারে! কবে বিয়ে হবে, কেম‌ন হবে সংসার— এই নিয়ে একা একা ভাবনাচিন্তায় মগ্ন থাকতে ভালবাসে মেয়েরা।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের