বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ উপায় অফিসে বসেই ওজন কমান

news-image

লাইফস্টাইল ডেস্ক : অফিসে বসে কাজ? ওজন বাড়ছে তাতেই? সে তো বাড়বেই৷ প্রতিদিন আট থেকে নয় ঘন্টা এক জায়গায় বসে থাকলে শরীর চালনা হয় না৷ ফলে ক্যালোরিও পোড়ে না পর্যাপ্ত পরিমাণ৷ আর তার ফলেই বেড়ে যায় ওজন৷ এই সমস্যা বোধ হয় প্রায় ১০ জনের মধ্যে আটজন অফিস কর্মীরই৷ কিন্তু উপায় আছে অফিসে থেকেও শরীর থেকে অতিরিক্ত ফ্যাট ঝরিয়ে ফেলার৷ এর জন্য আপনাকে আলাদা করে সময় বের করতে হবে না৷ কাজ করতে করতে অনায়েসেই এই সহজ কয়েকটি পথ অনুসরণ করতে পারেন আপনি৷ আর তাতে সমস্যা মিটবে আপনার৷

 

১. কাজের মাঝে বিরতি নিন৷ অনেকক্ষণ এক নাগাড়ে কাজ করার মাঝে এক দু’বার নিজের চেয়ার থেকে উঠুন৷ কফি খান৷ রিল্যাক্স করুন৷ তাতে আপনার শরীরের চালনা হবে৷

২. জল খান বেশি করে৷ অনেকক্ষণ এক জায়গায় বসে থাকলে শুধু চর্বি বাড়ে তা নয় হজমেরও গণ্ডগোল হয়৷ তাই বেশি করে জল খান৷ এতে আপনার হজমের সমস্যাও দূর হবে আবার ক্যালেরি পুড়তেও সাহয্য করবে৷ পটাসিয়াম সমৃদ্ধ খাদ্য বেশি করে খান৷ এতে ক্যালোরি পোড়ার পরিমাণ বাড়ে৷ অ্যাভোকাডো, নারকোলের জল এসবে পটাসিয়ামের পরিমাণ বেশি থাকে৷

৩. অবসরের খাবারের দিকে নজর রাখুন৷ বেশি ক্যালোরি যুক্ত খাবার খাওয়া কখনওই উচিত নয়৷ বিশেষত যে সব খাবারে সুগার বেশি সেসব খাবারও বাদ দিন আপনার তালিকা থেকে৷ চকোলেট জাতীয় খাবার বা আইসক্রিম খাবেন না৷

৪. চেয়ারে বসেই কিছু অল্প ব্যায়াম করুন৷ এতে আপনার শরীরে প্রতিদিন একশ’রও বেশি ক্যালোরি পুড়তে পারে৷ চেয়ারে বসেই আপনার পা মাটিতে ঠেকিয়ে রাখুন৷ এবার আপনার শরীরের উর্দ্ধভাগকে একবার একদিকে যতটা সম্ভব ঘোরানোর চেষ্টা করুন৷ আবার বিপরীত দিকেও একই ভাবে ঘোরান আপনার শরীর৷ দিনে অন্তত দশবার করে এই ব্যায়াম করুন চেয়ারে বসে৷

৫. পা মেঝে থেকে অল্প উপরে তুলে রাখুন৷ এবার দুই পায়ের পাতাকে উপর দিকে করে নিজের শরীরের দিকে টেনে রাখুন দশ সেকেন্ড৷ এবার ছেড়ে দিয়ে ঠিক উল্টো দিকে অর্থাৎ শরীরের বাইরের দিকে ঠেলে দিন পায়ের পাতাকে৷ এই ভাবে দশ সেকেন্ড রাখুন৷ এই ব্যায়ামে আপনার ক্যালোরিও ঝড়বে আবার পায়ের ব্যাথাও কম হবে৷

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত