বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরোয়া উপায়েই দূর করুন মেছতার দাগ

news-image

অনলাইন ডেস্ক : একদিনেই মেছতার দাগ দূর হওয়া সম্ভব না। তবে টানা কিছুদিন জয়ফল, মধু ও টমেটোর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগালে মেছতার দাগ দূর হয়ে ত্বক উজ্জ্বল হবে। সেই সঙ্গে ত্বক হবে নরম ও মসৃণ। কীভাবে এই তিনিট উপাদান দিয়ে প্যাক তৈরি করবেন এবং ব্যবহার করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। এক নজরে চোখ বুলিয়ে নিন।

প্রথম ধাপঃ-
অর্ধেকটা জয়ফল ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে গুঁড়া করে নিন। জয়ফলে প্রদাহবিরোধী উপাদান রয়েছে, যা মেছতার দাগ দূর করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।

দ্বিতীয় ধাপঃ-
এবার একটি বাটিতে এক চা চামচ মধুর সঙ্গে এক চা চামচ জয়ফল গুঁড়া মিশিয়ে নিন। মধুতে প্রচুর পরিমাণে অ্যামিনো এসিড রয়েছে, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

তৃতীয় ধাপঃ-
এই মিশ্রণের মধ্যে তিন থেকে পাঁচ ফোঁটা লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। লেবুর রসের প্রাকৃতিক ব্লিচ মেছতার দাগ দূর করে ত্বক উজ্জ্বল করে।

চতুর্থ ধাপঃ-
এবার এর মধ্যে এক চা চামচ টমেটোর রস দিন। টমেটোর বিটা-ক্যারোটিন মেছতার দাগ দূর করে এবং ত্বকের নতুন কোষ তৈরিতে সাহায্য করে।

পঞ্চম ধাপঃ-
মুখ ক্লিনজার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। এবার এই প্যাক মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন।

ষষ্ঠ ধাপঃ-
শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ভিজিয়ে ২ মিনিট হালকাভাবে ম্যাসাজ করে নিন। এবার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। তোয়ালে দিয়ে মুছে মুখে ময়েশ্চারাইজার লাগান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ