বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিক হিসেবে কেমন আপনার সঙ্গী!

news-image

লাইফস্টাইল ডেস্ক : মেয়েরা সাধারণত দেখতে সুদর্শন, ভালো চাকরি করে, এমন ছেলে প্রেমের প্রস্তাব দিলে রাজি হয়ে যায়। কিন্তু সুদর্শন আর ভালো চাকরি করলেই যে সে ভালো প্রেমিক হয়ে যাবে এমন কোন কথা কিন্তু নেই। প্রেমিক হিসেবে ছেলেটি আসলে কেমন, সেটা কিন্তু প্রেম করার পরই বোঝা যায়। আর আসল সমস্যা তখনই শুরু হয়।

আপনার প্রেমিক আসলে কেমন, এটা জানতে হলে তার ভেতর কিছু লক্ষণ আছে কিনা সেটি ভালো করে খেয়াল করুন। যে ছেলের মধ্যে এই বিষয়গুলো খুঁজে পাবেন, সেই সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসে। সেই বিষয়গুলির তালিকা নিচে দেওয়া হল-

১. আপনি ভালো না মন্দ, সেই বিচার করার কোনো ইচ্ছাই তার নেই। আপনাকে ভালোবাসে, এটাই তার জন্য যথেষ্ট। এমন প্রেমিক সেরা না হয়ে পারে, বলুন?

২. তার কোনো বিষয়ে আপনি বিরক্ত হলে সে দ্রুত সেটা বদলে ফেলার চেষ্টা করে, যাতে আপনি মনে কষ্ট না পান। আপনাকে হারানোর ভয়ে সে সবকিছু করতেই রাজি। এমন মানুষকে ভুলেও হাতছাড়া করবেন না।

৩. ঝগড়ার সময় সে কখনোই জিততে চায় না। আপনার সব রাগ সে নীরবে সহ্য করে। এর মানে এই নয় যে সে আপনাকে ভয় পায়। আপনার প্রতি তার ভালোবাসা সবকিছু মেনে নিতে বাধ্য করে।

৪. কোনো ভুল করলে দুঃখিত বলতে সে একটুও দেরি করে না। কারণ, আপনি মন খারাপ করে থাকলে তার ভালো লাগে না। যেভাবেই হোক সে আপনাকে খুশি দেখতে চায়। আর এ জন্য সে তার নিজের অহমকে গুরুত্ব কম দেয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ