,

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ ১৬ ডিসেম্বর

news-image

 

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বর্তমান কর্ম পরিকল্পনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর উৎক্ষেপণ করা সম্ভব হবে। মঙ্গলবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ কথা জানানো হয়েছে।

 

কমিটির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য ডাক, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং মোয়াজ্জেম হোসেন রতন সভায় অংশগ্রহণ করেন। সভায় ২০১৬-তে ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন সকল বিভাগের কার্যক্রমের সাফল্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটিকে জানানো হয় বায়োমেট্রিক্স ভেরিফিকেশন, অভিযোগ ব্যবস্থাপনা টাস্কফোর্স এবং কোয়ালিটি অব সার্ভিস; বাংলাদেশ সাব মেরিন কেবল কোম্পানি কর্তৃক দেশকে দ্বিতীয় সাব মেরিন কেবলে সংযুক্ত করণ, ইন্টারনেট ব্যাবহারের মূল্য হ্রাসকরণ, ভারতে উত্তর পূর্বাঞ্চলের প্রদেশগুলোতে ব্যান্ড উইথ লীজ প্রদানের উদ্যোগ এবং ব্যান্ড উইথ ব্যবহার বৃদ্ধি করাসহ নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

কমিটিকে আরো জানান হয় বিটিসিএল টেলিযোগাযোগ নেটওয়ার্ক উন্নয়ন ১ হাজারটি ইউনিয়ন পরিষদ ও উপজেলা পর্যায়ে অপটিক্যাল ফাইবার উন্নয়ন, টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক টেলিটক রি-ব্রান্ডিং কার্যক্রম, রিটেইল মার্কেট ব্যবস্থাপনায় গতিশীলতা আনয়ন এবং “স্মল সেল” শীর্ষক প্লাটফর্ম স্থাপন করা হয়েছে।

এছাড়া ডাক অধিদপ্তর পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউিনিটি, ডাক বিভাগের কার্যপ্রক্রিয়া স্বয়ংক্রিয়করণ,তথ্য প্রযুক্তি নির্ভর গ্রামীণ ডাকঘর নির্মাণ,পোস্ট ই-কমার্স সার্ভিস টেলিফোন শিল্প সংস্থা স্বল্পমূল্যে ল্যাপটপ কম্পিউটার সংযোজন এবং বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড উৎপাদিত টেলিফোন কপার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল সরকারি প্রতিষ্ঠানসহ প্রাইভেট প্রতিষ্ঠানে সরবরাহ করা হচ্ছে।

সভায় ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন সকল বিভাগের যে সকল প্রকল্প গ্রহণ করা হয়েছে সে সকল প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার বিষয়ে মন্ত্রণালয়কে তাগিদ দেয়া হয় ।

সির চেয়ারম্যান,ডাক বিভাগের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে