বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গর্ভনিরোধক পদ্ধতি সম্পর্কে ৮টি ভুল ধারণা

news-image

 

লাইফস্টাইল ডেস্ক : গর্ভনিরোধক বড়ি, পিল, কনডোম, কপার টি- এগুলো জন্মনিয়ন্ত্রণের নানা পদ্ধতি৷ কিন্তু এগুলো সম্পর্কে কিছু ভুল ধারণা প্রচলিত আছে৷ ছবিঘরে থাকছে সে সম্পর্কে আটটি তথ্য৷

 

জন্মনিয়ন্ত্রণ বড়ি খেলে ওজন বাড়ে
অনেক বছর আগে যখন জন্মনিয়ন্ত্রণ বড়ি বাজারে আসে, তখন তাতে এমন কিছু পদার্থ ছিল, যার কারণে মেয়েরা সহজে মুটিয়ে যেতো৷ কিন্তু আধুনিক গর্ভনিরোধক বড়িতে এ ধরনের কোনো সমস্যার ঝুঁকি নেই৷ তারপরও অবশ্য অনেকেই প্রাচীন ধারণাটিই পোষণ করেন৷

কন্ডোমের ব্যবহার যৌন আনন্দ কমায়
কন্ডোম ভীষণ পাতলা পর্দা দিয়ে তৈরি আর এতে আছে লুব্রিকেন্ট, তাই এর উপস্থিতি অনুভবই করা যায় না৷ কিন্তু অনেকেরই ধারণা, এতে যৌন আনন্দ অনেকটা কমে যায়, যা একেবারেই ভুল৷ বরং লুব্রিকেন্টের উপস্থিতি আনন্দকে আরো বাড়াতে সাহায্য করে৷

পিল সন্তান ধারণ ক্ষমতা কমায়
অনেকের ধারণা, দীর্ঘদিন ধরে গর্ভনিরোধক বড়ি বা পিল গ্রহণ করলে সন্তানধারণ ক্ষমতা কমে যায়৷ এটাও ভুল৷ আপনি যখন সন্তান নিতে চাইবেন, তখন বড়ি সেবন বন্ধ করে দিলেই হবে৷ কোনো সমস্যা হওয়ার কথা নয়৷

দু’টি কন্ডোমে অতিরিক্ত সুরক্ষা
জন্ম নিয়ন্ত্রণের জন্য একটি কন্ডোমই যথেষ্ট৷ দু’টি কন্ডোম ব্যবহারে হিতে বিপরীত হতে পারে৷ অর্থাৎ কন্ডোম দু’টি ফেটে গিয়ে দেখা দিতে পারে বিপত্তি৷

স্তন্যদানের সময় বড়ি খাওয়া উচিত নয়
এটি একেবারেই ভুল ধারণা৷ আপনি যদি গর্ভধারণ থেকে বিরত থাকতে চান, তবে নিয়মিত আপনাকে পিল সেবন করতে হবে৷ শিশু বুকের দুধ খেলে তা গর্ভনিরোধের কাজ করবে, এমনটা ভাবা ভুল৷

মাসিকের সমস্যায় গর্ভনিরোধক বড়ি কাজে দেয় না
এমন ধারণা বা বিশ্বাসের পক্ষেও কোনো যুক্তি নেই৷ অনিয়মিত ঋতুস্রাব বা ‘মাসিক’অনিয়মিত হলে চিকিৎসক প্রায় সময়ই পিল সেবনের পরামর্শ দেন৷ এতে ‘মাসিক’সমস্যায় সমাধান পাওয়া যায়৷

কন্ডোম শুধু পুরুষরাই ব্যবহার করতে পারে
বাজারে কিন্তু নারীদের কন্ডোমও পাওয়া যায়৷ এটাও পুরুষদের কন্ডোমের মতোই৷ তবে তা নারীদের যোনিতে স্থাপন করতে হয়৷

আই পিল এ গর্ভপাতের সম্ভাবনা
আই পিল বা এমারজেন্সি পিল ব্যবহার করলে গর্ভপাতের সম্ভাবনা বেশি থাকে বলে অনেকের ধারণা, যা ভুল, কেননা, এমারজেন্সি পিল সহবাস করার ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রহণ করতে হয়৷ আর আপনি যদি গর্ভবতী হন, তাহলে নিশ্চয়ই এটা ব্যবহার করবেন না৷ সে অবস্থায় ব্যবহার করলে কোনো ফল পাওয়ার সম্ভাবনা নেই৷

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ