,

ক্যানসার কোষের বৃদ্ধি প্রতিরোধ করে করলা!

news-image

স্বাস্থ্য ডেস্ক : খাবার থেকে আমরা রোগ প্রতিরোধ করার শক্তি পাই। আপনি কি জানেন এমন একটি সবজি রয়েছে, যেটি ক্যানসার কোষের বৃদ্ধি প্রতিরোধ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে? আর এই সবজি হলো করলা। করলাকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। পুষ্টিবিদরা বলেন, প্রকৃতির এক অনন্য উপহার করলা। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড টিম প্রকাশ করেছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন।

গবেষণায় বলা হয়, এই সবজিটি কিছু বিশেষ ধরনের ক্যানসার নিরাময় করে। করলা সাধারণত পাওয়া যায় আফ্রিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ায়। এটি ওষুধ হিসেবে সারা বিশ্বে ব্যবহৃত।

ইউনিভার্সিটি অব কলোরাডো ক্যানসার সেন্টারের একটি গবেষণায় বলা হয়, করলার রস প্যানক্রিয়াটিক ক্যানসার প্রতিরোধ করে। আরেকটি গবেষণায় বলা হয়, করলার রস স্তন ক্যানসার নিরাময়ে কাজ করে এবং সজীব কোষের মৃত্যু কমায়।

এটি প্রমাণিত যে দুই হাজার মিলিগ্রাম করলা প্রতিদিন খেলে রক্তের গ্লুকোজের মাত্রা কমে। বিশেষ করে টাইপ-টু ডায়াবেটিসের ক্ষেত্রে।

করলাকে নিয়ে অনেক গবেষণা হয়েছে। এসব গবেষণায় বলা হয়, এটি লিভার, প্রোস্টেট এবং কোলন ক্যানসার প্রতিরোধ ও নিরাময়ে সাহায্য করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে