সন্তান চান, এই তিন দিন মিলন একেবারেই নয়!

 

লাইফস্টাইল ডেস্ক : বিষয়টা ঘোর রহস্যময়। কিন্তু গর্ভসংস্কার অনুযায়ী, যে কোনও দিনে গর্ভধারণ কিন্তু বিপদ ডেকে আনতে পারে।

image-pic54811-702x336

প্রাচীন ভাবে সন্তানজন্মকে ঘিরে আবর্তিত হত বেশ কিছু সংস্কার। এদের এক কথায় ‘কুসংস্কার’বলে উড়িয়ে দেওয়াও যায়নি দীর্ঘ কালপর্বে। এই সংস্কারগুলি সাধারণত‘গর্ভসংস্কার’নামে পরিচিত ছিল। গর্ভদশা থেকেই জ্যোতিষশাস্ত্রবিদরা জাতকের ভবিষ্যৎ সম্পর্কে গণনা শুরু করতেন। অনেকে আবার এমন মতও পোষণ করতেন যে, গর্ভদশারও আগে সন্তান সম্পর্কে যখন দম্পতিরা ভাবনা শুরু করেন, সেই দিন থেকেই সেই সন্তানের ভাগ্য নির্ধারণ করা সম্ভব।

বিষয়টা ঘোর রহস্যময়। কিন্তু গর্ভসংস্কার অনুযায়ী, যে কোনও দিনে গর্ভধারণ কিন্তু বিপদ ডেকে আনতে পারে। এই সংস্কারের প্রবক্তারা শাস্ত্রেই (বিস্তর শাস্ত্রে এর উল্লেখ রয়েছে। রয়েছে বাৎস্যায়ন-পূর্ববর্তী কামশাস্ত্রকারদের অনেকের রচনাতেও) জানিয়েছেন, সপ্তাহের তিনটি দিন সন্তানধারণের অভিপ্রায়ে মিলিত না-হওয়াই ভাল।

তাঁরা জানাচ্ছেন…

• মঙ্গলবার সন্তানধারণের উদ্দেশ্যে মিলিত হলে সন্তানের উপরে মঙ্গলের প্রভাব পড়বে। ভবিষ্যতে সেই সন্তানের নিষ্ঠুর ও হিংস্র মনোভাবাপন্ন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

• শনিবার সন্তান-কামনায় মিলিত হলে শনির প্রকোপে সন্তানের মধ্যে নেতিবাচক প্রবণতা দেখা দিতে পারে। সন্তানের অঙ্গহানিও ঘটতে পারে।

• রবিবার দিনটিকে অনেক শাস্ত্রই কোনও কিছু আরম্ভের ব্যাপারে এড়িয়ে চলতে বলে। এদিন সন্তান-কামনায় কেউ যদি মিলিত হন, তবে তাঁর সন্তানের উপরে রবি বা সূর্যের প্রভাব থাকবে বিপুল পরিমাণে। ফলে তারা ভবিষ্যতে প্রবল ক্রোধী হয়ে উঠতে পার। এবং তাদের হৃদযন্ত্র-ঘটিত সমস্যা দেখা দিতে পারে।

এই মতামত অবশ্য গর্ভসংস্কার-শাস্ত্রের। জ্যোতিষের অন্য শাখা কিন্তু অন্য কথা বলে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির