বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে আরও তথ্য দিয়েছে ফেসবুক

face-book_257723-1-550x367ডেস্ক রিপোর্ট: ফেসবুক ব্যবহারকারীদের তথ্য চেয়ে বাংলাদেশ সরকারের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সাড়া দিয়েছে কর্তৃপক্ষ।

২১ ডিসেম্বর ফেসবুক প্রকাশিত ‘গ্লোবাল গভর্নমেন্ট রিকোয়েস্টস রিপোর্ট’- এ তথ্য জানানো হয়।

এবারের প্রতিবেদনে চলতি বছরের প্রথম ছয় মাসে বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে পাওয়া অনুরোধের তথ্য প্রকাশ করেছে ফেসবুক।

ফেসবুকের প্রতিবেদনের বাংলাদেশ অংশে দেখা গেছে, জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ছয় মাসে মোট ১০টি অনুরোধ করা হয়েছে। এর মধ্যে আইনিপ্রক্রিয়া-সংক্রান্ত ৯টি অনুরোধে ৮টি অ্যাকাউন্টের তথ্য জানতে চাওয়া হয়েছে। এ ক্ষেত্রে ফেসবুক ১১ দশমিক ১১ শতাংশ তথ্য সরবরাহ করেছে।

এ ছাড়া ফেসবুক কর্তৃপক্ষের কাছে জরুরি প্রয়োজনে একটি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হলে সে ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্য দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে প্রথমবারের মতো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যবহারকারীর তথ্য চেয়ে করা অনুরোধে সাড়া দেয় ফেসবুক কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত