বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকা চুল ঢাকতে ৭ হেয়ারস্টাইল

লাইফস্টাইল ডেস্ক :আজকাল বয়স বিশ বা তিরিশের কোঠা না পেরোতেই মাথার চুল পাকতে শুরু করে অনেকের। এটা হয়, কখনও বংশগত কারণে, কখনও অযত্নের কারণে, কখনও বা অপুষ্টির কারণে। অতিরিক্ত ধুলো, ময়লা, রোদ লাগার কারণেও চুল পেকে যেতে পারে। এক বার চুল পেকে গেলে হাইলাইট করা ছাড়া উপায় থাকে না। কিন্তু ব্যস্ততার কারণে সব সময় স্যালোঁতে গিয়ে হাইলাইট করা সম্ভব হয়ে ওঠে না। বাড়িতে করলেও ঠিকঠাক হয় না। তাই জেনে নিন সহজেই কম সময়ে কীভাবে পাকা চুল ঢেকে ঢাকা যায়।

image-12135

কার্ল: যেখানে চুল পেকে গেছে কার্লিং রোলার বা আয়রন দিয়ে সেই অংশের চুল কার্ল করে নিন। দারুণ স্টাইলিশ লাগবে দেখতে।

হেয়ার চক: দোকানে বিভিন্ন রঙের হেয়ার চক কিনতে পাওয়া যায়। দামও বেশি নয়, আবার লাগাতেও সময় নষ্ট হয় না। সাদা চুল যেমন ঢেকে যাবে তেমনই রং বেরঙের চুলে নতুন ফ্যাশনও হবে। হেয়ার চক চুলের জন্য ক্ষতিকারকও নয়।

রঙিন সুতো: রঙিন উলের সুতো দিয়ে চুল বাঁধা দারুণ ফ্যাশনেবল। অল্প এক ভাগ চুল নিয়ে রঙিন সুতো জড়িয়ে নিন ছবির মতো করে। সাদা চুল এই ভাগে রাখুন। পাকা চুল ঢেকে যাবে।

স্লিক সাইড পার্টেড পনিটেল: মাঝখানে সিঁথি করলে পাকা চুল দেখা যায়। সাইড পার্টিং করে পনিটেল বেঁধে নিন। এই স্টাইল এখন খুবই ট্রেন্ডি। পাকা চুলও ঢেকে যাবে।

হালকা অ্যাক্সেসরিজ: যেই অংশে পাকা চুল দেখা যাচ্ছে সেখানে কৃত্রিম ফুল, রঙিন ট্রান্সপারেন্ট স্টোন বিডস, হেড ব্যান্ডের মতো হালকা অ্যাক্সেসরিজ দিয়ে চুল সাজিয়ে নিন। পাকা চুল খুব বেশি হলে ব্যান্ডানাও ব্যবহার করতে পারেন।

সাইড সোয়েপ্ট হেভি ব্যাঙ্গস: এই ধরনের হেয়ারস্টাইল খুবই স্টাইলিশ। এতে চুল যেমন দেখতে ঘন লাগে, তেমনই পাকা চুলও সহজেই ঢেকে যায়।

বান আপ: অনেক সময় তালুর অংশের চুল পেকে যায়। মাথার অন্য জায়গায় চুল পাকলে সিঁথি করে বা অ্যাক্সেসরিজ দিয়ে ঢাকা গেলেও এই অংশের পাকা চুল ঢাকা একটু মুশকিল। স্টাইলিশ খোঁপা করে মাথার তালুর ওপর তুলে বেঁধে রাখুন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত