যেসব খাবার খেলে শীতকালে ঠান্ডা কম লাগবে
লাইফস্টাইল ডেস্ক :মধু: সর্দি-কাশি বা ফ্লু-র বিরুদ্ধে লড়তে আর এক অনন্য জিনিস হল মধু। শরীরকে গরম রাখতেও ভীষণ ভাল কাজ দেয় মধু।

গাজর: গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। সর্দি-কাশি থেকে রেহাই পেতে খুবই সাহায্য করে এই সব্জি।
আপেল: আপেলে রয়েছে প্রায় ৪.৪ গ্রাম ফাইবার। আপেলের সলিউবল এবং ইনসলিউবল ফাইবার আমাদের দেহের উষ্ণতা ধরে রাখতে সক্ষম।
আদা: শরীরে কোলেস্টরলের মাত্রা কমিয়ে দেয়। এ ছাড়া সর্দি-কাশি সারাতেও আদার জুড়ি নেই। শরীর উষ্ণ রাখতে শীতের সময় আদা-চা খেতে পারেন।
রসুন: সর্দি-কাশি বা গলাব্যথা থেকে মুক্তি পেতে খুবই কার্যকরী রসুন। পাশাপাশি, শরীরে কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। এরই সঙ্গে শরীরকে উষ্ণ রাখতেও সাহায্য করে রসুন।
বাদাম: বিভিন্ন ধরনের বাদাম থেকে প্রচুর পরিমাণে কোলেস্টেরল, ভিটামিন, ফাইবার পাওয়া যায়। তা ছাড়া, বাদাম খেলে শরীরও গরম থাকে।
মিষ্টি আলু: শীতকালের এই সব্জিটিতে রয়েছে শরীর থেকে ঠান্ডা দূর করার ক্ষমতা।
স্যুপ: শরীর গরম রাখতে গরমাগরম স্যুপ খেতে পারেন।











