,

বাইবেলে পৃথিবী ধ্বংসের তারিখ খুঁজে পেয়েছেন গবেষকরা!

image-54বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক : আর মাত্র কয়েক বছর পরই ধ্বংস হয়ে যাবে পৃথিবী। খ্রিস্টধর্মের এক গবেষক দাবি করেছেন বাইবেল ঘেঁটে তিনি সাল-তারিখটা জেনেছেন!

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, থিওডর শোয়েবাট নামের এক গবেষক এ দাবি করেছেন।

শোয়েবাটের দাবি, জেরুজালেম দখল করে নিবে খ্রিস্টধর্মের শত্রুরা। আর ওইদিনের পর সাড়ে তিন বছরের মাথায় ধ্বংস হয়ে যাবে পৃথিবী!

তবে শোয়েবাট পরিষ্কার করে বলেননি ‘খ্রিস্টধর্মের শত্রু’ কারা যারা শহরটি দখলে নিয়ে নেবে। তবে তিনি মধ্যপ্রাচ্যে চলতে থাকা অস্থিরতার দিকে ইঙ্গিত করেন।

এদিকে মিশেল পার্কার নামে অন্য এক খ্রিস্টধর্ম গবেষক জানিয়েছেন সুনির্দিষ্ট তারিখ। যে তারিখে পৃথিবী ধ্বংস হয়ে যাবে।

তিনি দাবি করেছেন, বাইবেল ঘেঁটে তিনি বের করেছেন আগামী বছর অর্থাৎ ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর ঈশ্বরের ক্রোধ ঘোষিত হবে। ওই তারিখের পর সাড়ে তিন বছর হয় ২০২১ সালের ২৩ মার্চ। এই দিনই পৃথিবী ধ্বংস হয়ে যাবে!

খ্রিস্টবিরোধীরা জেরুজালেম দখলের পর থেকে ক্ষণ গননা শুরু। এরপর ১২৯০ দিনের ভেতর যিশুখ্রিস্ট ফিরবেন। ১২৯০ দিন মানে হচ্ছে সাড়ে তিন বছর।

তবে মার্কিন গবেষক জন অ্যানকারবার্গ ওই ধারণাকে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, বাইবেল সবদিক থেকে অনেক পরিষ্কার। কিন্তু যিশুখ্রিস্ট কখন ফিরবেন তা কেউ জানে না।

তিনি আরও জানান, যিশুর প্রত্যাবর্তন নিয়ে নির্দিষ্ট কোনও তারিখের প্রমাণ কেউ দিতে পারবে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে