বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিহ্বা পুড়ে গেলে কী করবেন, জেনে রাখুন কাজে লাগবে

 

গরম খাবার খেতে গেলে অনেক সময় অসতর্কতাবশত জিহ্বা পুড়ে যায়। এতে জিহ্বা জ্বালাপোড়া করে। এই বিরক্তিকর বিষয়টি সহজে কমতেও চায় না। এটি থেকে অনেক সময় মুখে শুকনোভাব, পানিশূন্যতা ইত্যাদি তৈরি হয়। সমস্যার সমাধান করা না হলে একপর্যায়ে মুখে দুর্গন্ধ বা দাঁতক্ষয়ের সমস্যা দেখা দেয়।

resize-binodon69
পোড়া কম হলে কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে পারেন অস্বস্তি দূর করার জন্য। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন।

বরফ
আক্রান্ত স্থানে সরাসরি বরফের টুকরো লাগান। পাশাপাশি মুখের মধ্যে ঠান্ডা পানি দিয়ে কুলি করুন। এভাবে সারা দিন কয়েকবার করতে পারেন।

মধু
মধুর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রদাহরোধী উপাদান। এতে জ্বালাপোড়াভাব ও প্রদাহ কমবে। পাশাপাশি এটি পরবর্তী সময়ে মুখে ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিহত করবে।

অ্যালোভেরা
এই উদ্ভিতটি ব্যথা কমাবে এবং জিহ্বার ভেতরে একটি ঠান্ডাভাব আনবে। অ্যালোভেরা জেল মুখের মধ্যে ২৫ মিনিট দিয়ে রাখুন। দিনে কয়েকবার এটি করতে পারেন। তবে এতেও যদি ব্যথা না কমে তবে চিকিৎসকের পরামর্শ নিন।
– See more at: http://www.binodon69.com/ban/article/46765/#sthash.3RHAb91e.dpuf

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত