বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগিরই বিকাশমান বাজারে রেডমি নোট ৪

1482207486বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক : শাওমির আয়ের বড় অংশটা আসে বিকাশমান স্মার্টফোন বাজার থেকে। সেজন্য নিজেদের নতুন ফোন উন্মোচনের পর পরই তা বিকাশমান স্মার্টফোন বাজারে ছাড়তে উদ্যোগ নেয় ‘চীনের অ্যাপল’ খ্যাত প্রতিষ্ঠানটি। এবার রেডমি নোট ৪ নিয়ে সেই তোড়জোড় শুরু করেছে সংশ্লিষ্টরা।

নিশ্চিত কিছু জানা যায়নি, তবে জোর গুঞ্জন, আগামী বছরের শুরুতেই মানে জানুয়ারিতেই ভারতের বাজারে আসছে রেডমি নোট ৪। আর এটা তো বলার অপেক্ষা রাখে না যে, ভারতের বাজারে ডিভাইসটি আসা মানে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশেও আসা।

এক প্রযুক্তি বিষয়ক ব্লগের বরাত দিয়ে বিজিআর জানিয়েছে, জানুয়ারিতেই ভারতে আসছে রেডমি নোট ৪, যার দাম হতে পারে ১১ হাজার ৯৯৯ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার টাকা)।

চীনে নোট ৪-এর যে সংস্করণ রয়েছে তাতে জুড়ে দেয়া হয়েছে হেলিওক্স এক্স২০ চিপসেট। তবে ভারতে স্ন্যাপড্রাগন ৬২৫ চিপসেটে বাজারে আসবে ডিভাইসটি। এই চিপসেটে রয়েছে ২ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর, সঙ্গে অ্যাদ্রেনো ৫০৬ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, মিউই ৮ এর সঙ্গে মিলবে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো।

২, ৩ ও ৪ জিবির তিনটি মডেলে মিলবে ফোনটি। পাওয়া যাবে গোল্ড, গ্রে ও সিলভার রঙে। সঙ্গে থাকবে ১৬ ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ থেকে একটি বেছে নেওয়ার সুযোগ।

এর ডিসপ্লের দৈর্ঘ্য ৫.৫ ইঞ্চি। এতে থাকবে ট্রু টোন ফ্ল্যাশের ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৪,১০০ এমএএইচ ব্যাটারি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ