,

পেট খালি যে খাবার খেতে নেই

%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bfপেট খালি থাকলে সামনে যে খাবারই থাকে, তা খেতে পড়িমরি করে মন। তবে চোখ-মুখ ‘চাই চাই’ করলেও খালি পেটে সব খাবার খেতে নেই। বাছবিচার না করে খেলে ভোগান্তি পোহাতে হতে পারে। কারণ, খালি পেটে সব খাবার সয় না।

বিশেষজ্ঞের পরামর্শের ভিত্তিতে এনডিটিভি অনলাইন কিছু খাবার ও পানীয়র তালিকা দিয়েছে, যা খালি পেটে না খাওয়াই ভালো।

মসলা ও মরিচযুক্ত খাবার: প্রচুর মসলা ও মরিচযুক্ত খাবার খালি পেটে খাওয়া উচিত নয়। এ ধরনের খাবারে পাকস্থলীতে গোলযোগ দেখা দিতে পারে। সৃষ্টি করতে পারে অম্বল।

শর্করাযুক্ত খাবার বা পানীয়: শর্করাযুক্ত খাবার বা পানীয় খালি পেটে খাওয়া ঠিক নয়। পুষ্টিবিদ রূপালি দত্তের মতে, অনেকে গ্লাসভর্তি ফলের জুস দিয়ে দিন শুরু করেন। এই অভ্যাস স্বাস্থ্যের জন্য ভালো নয়। এটি অগ্ন্যাশয়ের ওপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। দিনের শুরুতে ফলাহার পরিহার করা উচিত।


গ্যাসযুক্ত পানীয়:
গ্যাসযুক্ত পানীয় খালি পেটে পান করা স্বাস্থ্যসম্মত নয়। এই ধরনের পানীয়তে উচ্চমাত্রায় কার্বনেডেট অ্যাসিড থাকে। এটি পাকস্থলীতে থাকা অ্যাসিডের সঙ্গে মিশ্রিত হলে বিতৃষ্ণাবোধ, গ্যাস সৃষ্টির মতো স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে।


ঠান্ডা পানীয়:
ঠান্ডা বা বরফযুক্ত পানীয় খালি পেটে খাওয়া উচিত নয়। এটি নাক, মুখ ও খাদ্যনালির ভেতরের আর্দ্র ত্বকের আবরণের ক্ষতি করতে পারে। হজমক্ষমতা কমিয়ে দিতে পারে।
লেবুজাতীয় ফল: খালি পেটে লেবুজাতীয় ফল খেলে তা অ্যাসিড উৎপাদনের মাত্রা বাড়িয়ে দিতে পারে।


কাচা সবজি:
অনেকের মধ্যে কাচা সবজি খাওয়ার অভ্যাস দেখা যায়। তবে খালি পেটে তা না খাওয়াই ভালো। খালি পেটে সালাদও পরিহার করা উচিত। এগুলো ফাঁকা পাকস্থলীর ওপর অতিরিক্ত চাপ তৈরি করে।


কফি:
অভ্যাসের বশে কেউ কেউ ঘুম থেকে উঠেই খালি পেটে কফি পান করেন। কিন্তু সুস্বাস্থ্যের জন্য এই অভ্যাস ত্যাগ করা উচিত। কারণ, এটি অ্যাসিডিটি তৈরি করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে