,

ভুয়া সংবাদ ঠেকাতে অভিজ্ঞ সাংবাদিক নিয়োগ দিচ্ছে ফেসবুক

fo5z83pনিউজ ডেস্ক :  গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। সম্প্রতি প্রতিষ্ঠানটি ‘হেড অব নিউজ পার্টনারশিপস’ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটিতে প্রবেশ করতে অন্তত ২০ বছর সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে বলে উল্লেখ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের পাবলিক ফেসিং ভয়েস এবং সংবাদের নতুন ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই পদের কর্মী।

ফেসবুক সংবাদমাধ্যমের সঙ্গে মৈত্রৗ স্থাপনের জন্যই মূলত এ পদে নিয়োগ দিচ্ছে। নিউজ পার্টনারশিপের আওতায় প্রতিষ্ঠিত গণমাধ্যমগুলোর উচ্চ ও নিম্ম মানসম্পন্ন কন্টেন্ট এবং ভাইরাল হওয়া ভুয়া সংবাদগুলো আলাদা করা হবে। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনকালে ভুয়া সংবাদ ছড়ানোয় ফেসবুকের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী সংবাদমাধ্যমগুলোর সঙ্গে ফেসবুকের প্রতিনিধি হিসেবে যোগাযোগ রক্ষা এবং স্বচ্ছ আলাপ-আলোচনা ত্বরান্বিত করবেন হেড অব নিউজ পার্টনারশিপস। তা ছাড়া সংবাদ সম্পর্কিত নতুন পণ্য উন্মোচন এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে ফেসবুককে সহায়তা করবেন নতুন নিয়োগ পাওয়া এই কর্মী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে