মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে শীতকালে প্রতিদিনই গোসল করা উচিত নয়

120932why_you_should_not_shower_everyday_in_winterআমাদের অনেকেই শীতের সকালে গোসল করার কথা উঠলে কুঁকড়ে যাই। কুঁকড়ে যাওয়াই ভালো।

কারণ ত্বক বিশেষজ্ঞদের মতে, শীতকালে প্রতিদিন গোসল না করাই ভালো। কেননা প্রয়োজনের তুলনায় বেশি গোসল করলে ত্বকের ক্ষতি হয়। এখানে রইল প্রতিদিন গোসল করার কুফলগুলো এবং শীতকালে প্রতিদিন সকালে গোসল না করার প্রয়োজনীয়তাগুলো :

১. আপনি নোংরা নন
বোস্টনের ত্বক বিশেষজ্ঞ ড. র‌্যানেল্লা হির্সচ বলেছেন, লোকে শুধু নোংরা হওয়ার কারণেই প্রতিদিন গোসল করেন না বরং সামাজিক রীতির সঙ্গে মানিয়ে চলার জন্যই প্রতিদিন গোসল করেন। গবেষণায় দেখা গেছে, আমাদের ত্বকের নিজেকে নিজে পরিষ্কার করার কৌশলটি বরং গোসলের চেয়ে বেশি কার্যকর। আপনি যদি প্রতিদিনই শরীরচর্চা না করেন বা না ঘামেন বা এমন কাজ না করেন যাতে আপনার শরীর নোংরা হয় না তাহলে পানি থেকে দূরে থাকুন।

২. আপনি আপনার ত্বক শুষ্ক করছেন
আপনি যদি শীতকালে প্রতিদিন সকালেই গরম পানি দিয়ে গোসল করেন তাহলে আপনি আপনার দেহের উপকার করার চেয়ে বরং ক্ষতিই করছেন বেশি। এতে আপনার ত্বক আরো বেশি খসখসে এবং শুষ্ক হয়ে উঠবে। যার ফলে ত্বককে আর্দ্র এবং সুরক্ষিত রাখতে এতে যে প্রাকৃতিক তেল নিঃসরিত হয় তা নষ্ট হয়ে যায়। আর প্রতিদিনই যদি গোসল করা জরুরি হয় তাহলে শুকনো সাবান এবং শ্যাম্পু ব্যবহার করুন। এ ছাড়া আপনার গোসলের সময় ১০ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখুন।

৩. ওই ব্যাকটেরিয়াগুলো আপনার দরকার
রাসায়নিক উৎপন্নের বিষ থেকে রক্ষা করে ত্বক নিজেকে স্বাস্থ্যবান এবং সুরক্ষিত রাখতে উপকারী ব্যাকটেরিয়া উৎপাদন করে। কিন্তু প্রতিদিন গোসল করলে এই ব্যাকটেরিয়াগুলো চলে যায়। সুতরাং শীতকালে দুই দিন বা তিন দিন পরপর একদিন গোসল করার অভ্যাস গড়ে তুলুন। ত্বক বিশেষজ্ঞরাও একই পরামর্শ দিয়ে থাকেন।

৪. আপনি আপনার নখের ক্ষতি করছেন
প্রতিদিন গরম পানি দিয়ে গোসল করলে আপনার নখগুলো নষ্ট হয়ে যাবে। কারণ গরম পানি দিয়ে গোসল করলে নখগুলো সম্প্রসারিত হয়, ছিলে যায় এবং কুচি কুচি হয়ে যায়। গোসল করার সময় নখ প্রচুর পরিমাণ পানি শুষে নেয়। আর এর ফলেই নখগুলো তাদের প্রাকৃতিক আর্দ্রতা এবং তেল হারায়। পরিণতিতে নখগুলো শুকিয়ে যায় এবং দুর্বল হয়ে পড়ে।

৫. আপনি পানি অপচয় করছেন
একজন মানুষ প্রতিদিন গোসল করার জন্য অন্তত ২৫ থেকে ৫০ লিটার পানি খরচ করেন। এমনকি ঝরনা ছেড়ে গোসল করলেও প্রচুর পানির অপচয় হয়।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের