বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব বন্ধুকে সঙ্গীর সামনে আনবেন না

premলাইফস্টাইল ডেস্ক : প্রেমে পড়েছেন আর বন্ধুরা জানবে না, এমন আবার হয় নাকি? তাই বলে সকলের সঙ্গে কাছের মানুষটির আলাপ করিয়ে দেবেন না যেন! প্রথম থেকেই সাবধানী হোন।

-ছোট্ট বেলার বন্ধু বা বান্ধবী। মনে মনে হয়ত আপনাকে পছন্দ করে। কিন্তু বলতে পারে না। হঠাৎ আপনার জীবনে নতুন কাউকে দেখলে চটে যেতে পারে। ছোট থেকে আপনাকে চেনে আমনে আপনার ব্যাপারে সবকিছু জানে। আপনার কাছের মানুষটির কান ভারি করতে আর কতক্ষণ!

-সম্পর্ক ভেঙে গেলেও, পুরনো প্রেমিক বা প্রেমিকার সঙ্গে এখনও বন্ধুত্ব রয়েছে। তাই বলে আপনার জীবনের নতুন মানুষটিকে আলাপ করিয়ে দেবেন না যেন! হঠাৎ করে পুরনো কাসুন্দি উঠে আসতে পারে। আবার আপনার খারাপ অভ্যাসগুলোও তার সামনে বেশি করে তুলে ধরতে পারে।

-প্রিয় বন্ধু বা বান্ধবীটিকে নিয়ে কাছের মানুষটির সঙ্গে দেখা করতে যাবেন না। বাড়তি মানুষ থাকলে এমনিতেই আপনাদের কথাবার্তা জমবে না। আর কপাল খারাপ হলে দেখবেন, ওরাই হয়ত খোশ গল্পে মশগুল। বাদ পড়ে গেলেন আপনিই।

-প্রেমিকের সঙ্গে সুন্দরী প্রিয় বান্ধবীর দেখা করিয়েছেন কি মরেছেন। মুখে যতই বলুন রূপে কিছু যায় আসে না, আসলে ডাকসাইটে সুন্দরী দেখলেই হল।

-ফ্লার্ট করতে ওস্তাদ এমন বন্ধুর থেকেও সাবধান। আপনার প্রেমিক বা প্রেমিকাটিকে কাটিয়ে নিয়ে চলে যেতে পারে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত