বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে খাবার হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমায়

mgম্যাগনেশিয়ামপূর্ণ খাবার স্ট্রোক এবং টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকিও কমিয়ে আনে বলে এক গবেষণায় জানা গেছে। আর মসলা, বাদাম, শীম, কোকোয়া, শস্য এবং সবুজ পাতাবহুল শাক-সবজিতে প্রাকৃতিকভাবে রয়েছে এ ম্যাগনেশিয়াম।

গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছিল জার্নাল বিএমসি মেডিসিন -এ।

চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি এবং ঝেংঝু ইউনিভার্সিটির গবেষকরা তাদের গবেষণায় জানান, সর্বোচ্চ পর্যায়ের ম্যাগনেশিয়ামপূর্ণ খাবার গ্রহণে করোনারি হার্ট ডিজিসের ঝুঁকি হ্রাস পায় ১০ শতাংশ। এ ছাড়া স্ট্রোকের ঝুঁকি ১২ শতাংশ এবং টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমে আসে ২৬ শতাংশ।

প্রধান গবেষক ঝেজিয়াং ইউনিভার্সিটির ড. ফুদি ওয়াং জানান, প্রতিদিন ১০০ মিলিগ্রাম ডায়েটারি ম্যাগনেশিয়াম স্ট্রোকের ঝুঁকি ৭ শতাংশ এবং টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি ১৯ শতাংশ হ্রাস করে। অন্যদিকে দেহে ম্যাগনেশিয়ামের অভাব বেশ কয়েকটি রোগ বয়ে আনে।

মোট ৯টি দেশের ৯০ লাখ মানুষের স্বাস্থ্য তথ্য বিশ্লেষণ করে এই ফলাফল পাওয়া গেছে। তাই আধুনিক হেলথ গাইডলাইনে প্রত্যেক পুরুষের জন্য দিনে ৩০০ মিলিগ্রাম এবং নারীদের জন্য ২৭০ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম গ্রহণের কথা বলা হয়।

মানুষের সুস্বাস্থ্যের জন্য ম্যাগনেশিয়াম অতি জরুরি। বায়োলজিক্যাল কাজগুলো ঠিকঠাক মতো করতে এই খনিজের দরকার পড়ে। গ্লুকোজ মেটাবলিজম, প্রোটিন প্রোডাকশন এবং নিউক্লিয়িক এসিডের সিনথেসিসের জন্য এর দরকার।

গবেষকরা বলেন, মানুষকে ম্যাগনেশিয়ামপূর্ণ খাবার বেশি বেশি খেতে উৎসাহ যোগাতে হবে। এটা স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।

সূত্র : ডিএনএ ইন্ডিয়া

 

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত