বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেশি অন্তরঙ্গ হতে…

indian-sangeet-couple-portrait-shot-5লাইফস্টাইল ডেস্ক : সঙ্গী-সঙ্গিনীর সাথে আপনার সম্পর্ক যতটাই গভীর থাক না কেন, একে আরো বেশি এগিয়ে নেওয়া যায়। দুজনের মাঝে আরো বেশি অন্তরঙ্গতা বাকি থেকেই যায়। মানুষের প্রেম, ভালোবাসা এবং যৌনতাকে আরো এক ধাপ এগিয়ে নিতে অন্তরঙ্গতার শেষ নাই। বিশেষজ্ঞদের মতে, দুজনের মধ্যে অন্তরঙ্গতা বৃদ্ধি করতে হবে। এ প্রক্রিয়াকে যত এগিয়ে নেওয়া যায় ততই একে অপরের কাছে চলে আসবেন। সম্পর্কের গভীরতা বৃদ্ধিতে তিনটি বিষয়ে দৃষ্টি দিতে হবে। বিশ্বস্ততা রাখুন, সম্পর্কের বিষয়ে পুরনো ধ্যান-ধারণা প্রয়োজনে ত্যাগ করতে হবে এবং আরো গভীরতা তৈরির বাসনা থাকতে হবে। অন্তরঙ্গতা এমন এক বিষয় যা শারীরিক বন্ধন সৃষ্টি করে। এটি বেশ আবেগীয় যোগাযোগও সৃষ্টি করে। অন্তরঙ্গতা মানুষের দেহে অক্সিটোসিনের মাত্রা বৃদ্ধি করে। এই হরমোনকে বেদনানশক বলা হয়। এটা মানুষের প্রাকৃতিক পেইকিলার। শিখে নিন আরো কাছে আসার ৫টি উপায়ের কথা।
১. ধরে নিন, সঙ্গী-সঙ্গিনীই আপনার আদর্শ শত্রু। তার মুখোমুখি হোন। এবার তাকে বিচার করুন। তিনি কতটা আদর্শ শত্রু হতে পেরেছেন। তার সঙ্গে প্রচুর কথা বলুন, অন্তরঙ্গতা সৃষ্টি করুন। এমনিতেই অন্তরঙ্গতা বৃদ্ধি পেতে থাকবে।
২. নিজের সম্পর্কে জানার চেষ্টা করুন। নিজের যৌন আকাঙ্ক্ষা সম্পর্কে অনেক মানুষই কোনো ধারণা রাখে না। এ বিষয়ে জ্ঞান লাভ করতে হবে। রোমান্টিক পার্টনার সৃষ্টিতে এর প্রয়োজন রয়েছে। নিজেকে জানার পর সিদ্ধান্তে আসতে হবে যে, আপনি তার সঙ্গে কতটুকু আন্তরিকতা সৃষ্টি করবেন? ইচ্ছার বিরুদ্ধে কিছু করা উচিত হবে না। অন্তরঙ্গতা কার না ভালো লাগে?
৩. এবার সঙ্গী-সঙ্গিনীর সঙ্গে অন্তরঙ্গতা সৃষ্টি প্রয়াসকে যত্নের সঙ্গে এগিয়ে নিন। যৌনজীবনে তার কাছ থেকে কি চাইছেন বা তিনি কি চাচ্ছেন তা জানার চেষ্টা করুন। তার মনে কোনো গভীর চাহিদা থাকলে তা বের করে আনুন। নিজের ফ্যান্টাসিগুলোও সামনে তুলে আনুন। অতীতের কোনো আচরণে সঙ্গী-সঙ্গিনী নেতিবাচক আচরণ করে থাকলে তা মাথায় রাখুন। বিশেষ করে যৌনজীবনে এর গুরুত্ব অসীম।
৪. নিরাপত্তাকে সবার আগে গুরুত্ব দিন। নিরাপদ সম্পর্কে যেকোনো মানুষ সহজেই জুড়ে যেতে চান। এর জন্যে নিজেকে কিছু প্রশ্ন করা উচিত।
যেমন-
ক. আমার এ যৌন আকাঙ্ক্ষা কি প্রকাশ করে?
খ. যদি আমি এমন আচরণ উপভোগ করি, তবে তা আমার কি ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে?
গ. এমন কোনো আচরণ যা আমি মানুষের কাছ থেকে লুকিয়ে রাখতে চাই, তাকে কেমনভাবে গ্রহণ করে চলেছি?
ঘ. এ ধরনের অস্বস্তিকর আচরণ যদি আমার ভালো লাগে, তাহলে বিষয়টি কেমন দেখায়?
ঙ. মানসিক এবং শারীরিকভাবে আঘাত পেলে কি করা উচিত?
৫. বিশেষ করে যৌনজীবন নিয়ে অস্বস্তিতে থাকলে যেকোনো যৌন বিশেষজ্ঞের কাছে যেতে দ্বিধা করবেন না। যেকোনো বিশেষজ্ঞ দম্পতিদের যৌন সম্পর্কের যাবতীয় রহস্য উন্মোচন করে দিতে পারেন। যৌনতৃপ্তি অর্জন বা এ নিয়ে যত আশঙ্কা মনে দানা বাঁধে তা দূর করা প্রয়োজন। এতে করে দুজনের অন্তরঙ্গতা আরো বৃদ্ধি পাবে। মাঝে যত বাধা গায়েব হলেই সম্পর্ক আরো বেশি গভীর ও উপভোগ্য হয় উঠবে।
সূত্র : ইন্টারনেট

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ