বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গায়ে কাটা-পোড়ার দাগ দূর করবেন যেভাবে

34419-spotamarঅনলাইন ডেস্ক : ছোটোখাটো কারণে অনেক সময় শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। পুড়ে যায়। কখনও হাতে-পায়ে। কখনও আবার মুখেও রয়ে যায় কাটার দাগ। পোড়ার কালো দাগও দেখতে খারাপ লাগে। সেই দাগ কিছুতেই মিটতে চায় না। বিভিন্ন ক্রিম লাগিয়েও আশানুরূপ ফল পাওয়া যায় না। কয়েকটি ঘরোয়া উপায়ে আপনি কাটার দাগ দূর করতে পারবেন। নিচে তা দেয়া হলো।

১. লেবুর রস: একটি টাটকা লেবু দু’টুকরো করে নিন। তারপর কাটা বা পোড়ার দাগের উপর লেবুর টুকরো ঘষে নিন। লেবুর রস সেই দাগ দূর করবে কয়েকদিনের মধ্যে।

২. বরফের টুকরো: দাগ দূর করার অন্যতম সহজ ঘরোয়া উপায় এটি। একটি বরফের টুকরো নিয়ে দাগের উপর কিছুক্ষণ ঘষে নিতে হবে।

৩. অ্যালোভেরা: ফ্রেশ অ্যালোভেরার জেল দাগের উপর লাগান। কয়েকদিন এর ব্যবহারে ভালো ফল পাবেন।

৪. টি-ট্রি অয়েল: কাটার দাগ দূর করতে ভালো কাজ দেয় এটি। প্রত্যেকদিন এই অয়েল কাটা দাগের উপর লাগালে সহজে দাগ দূর হবে।

৫. মধু: দাগের উপর সামান্য মধু রোজ লাগিয়ে দেখুন। ভালো ফল দেখতে পাবেন।

৬. চন্দনকাঠের গুঁড়ো: কাটার দাগ তুলতে ভালো ফল দেয় চন্দনকাঠের গুঁড়ো। সেই গুঁড়োর সঙ্গে সামান্য গোলাপ জল বা দুধ মিশিয়েও ব্যবহার করতে পারেন।

৭. আমন্ড: ২-৩টে আমন্ড নিয়ে জলে ভিজিয়ে রাখতে হবে। সেটা দিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে কাটা দাগের উপর লাগাতে হবে। চাইলে ওই মিশ্রণে সামান্য গোলাপ জলও মেশাতে পারেন।

৮. আলু: কাটার দাগ মেটাতে সাহায্য করতে পারে আলুর রস। দাগের উপর আলুর রস লাগিয়ে কিছুক্ষণ রেখে আলতো হাতে ঘষে নিন।

৯. নারকেল তেল: যখনই কেটে গিয়ে দাগ হবে, তখনই দাগের উপর নারকেল তেল লাগিয়ে নিন।

১০. ল্যাভেন্ডার অয়েল: কাটার দাগের উপর কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল লাগালে ভালো ফল পাবেন।

১১. মেথি: মেথিপাতা নিয়ে ঘন পেস্ট তৈরি করে দাগের উপর লাগাতে পারেন। মেথির দানা সেদ্ধ করে পেস্ট তৈরি করেও দাগের উপর লাগাতে পারেন।

১২. শসা: কয়েক টুকরো শসা নিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। দাগ তুলতে এই পেস্টটি ভালো ফল দেয়।

১৩. টোম্যাটো: কাটার দাগ তুলতে ব্যবহার করতে পারেন টোম্যাটোর রস। দাগের উপর কিছুক্ষণ টোম্যাটো ঘষলে ভালো ফল পাবেন।

১৪. দই: দইয়ের সঙ্গে সামান্য হলুদ মিশিয়ে দাগের উপর লাগান।

১৫. বেকিং সোডা: বেকিং সোডার সঙ্গে জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। দাগের উপর সেই পেস্ট লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন, যতক্ষণ না তা শুকিয়ে যাচ্ছে। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। কয়েকদিন এটির ব্যবহারে দাগ দূর হবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ