,

কোলন ক্যান্সার প্রতিরোধ করবে হলুদ

3085স্বাস্থ্য ডেস্ক : রূপচর্চা থেকে শুরু করে চিকিৎসায়ও সেই প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে হলুদ। তবে এটি যে বড় কোন রোগের প্রতিষেধক হতে পারে তা এখনও অনেকের কাছেই অজানা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস ইউনিভার্সিটির দুজন গবেষক হলুদের আরও এক কার্যকারিতার প্রমাণ পেয়েছেন।

গবেষকরা বলেছেন, হলুদের কারকিউমিন নামে এমন একটি উপাদান রয়েছে, যা কোলন ক্যান্সারের বিরুদ্ধে কার্যকরভাবে যুদ্ধ করতে পারে।

গবেষকরা জানিয়েছেন, হলুদের কারকিউমিন নানা খাবারের মধ্যে থাকলেও তা কোলন ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে।

গবেষণায় গবেষকরা মূলত দুই ধরনের উপাদানের ব্যবহার করেছেন। এর মধ্যে একটি হলো হলুদের কারকিউমিন, অন্যটি সিলিমেরিন। এ দুটি উপাদানকেই কোলন ক্যান্সারের বিরুদ্ধে কার্যকর বলে মনে করছেন গবেষকরা।

গবেষকরা জানান, হলুদের কার্যকর একটি উপাদান হলো কারকিউমিন। এটি মসলাযুক্ত খাবারে থাকে। এ উপাদানটি ছাড়াও আরেকটি উপাদান সিলিমেরিন পাওয়া যায় কাঁটাগাছে। এ গাছটির নির্যাস সাধারণত পেটের সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়।

গবেষকরা কোলন ক্যান্সারের ওপর উপাদানগুলোর কার্যকারিতা পরীক্ষার জন্য গবেষণাগারে কোলন ক্যান্সারের মডেল তৈরি করেন। সেখানে কারকিউমিন ও সিলিমেরিন প্রয়োগ করা হয়।

গবেষণায় দেখা যায়, উভয় উপাদানের একত্রে ব্যবহার কোলন ক্যান্সারের বিরুদ্ধে যথেষ্ট কার্যকর। এগুলো কোলন ক্যান্সারের বৃদ্ধি রোধ করে এবং ছড়িয়ে পড়তে বাধা দেয়। এছাড়া কোলন ক্যান্সারের কোষগুলোর মৃত্যুর হারও বেড়ে যায়।

এ বিষয়ে সেন্ট লুইস ইউনিভার্সিটির গবেষক উথায়াশংকর ইজেকিয়েল বলেন, এ ধরনের উপাদান ব্যবহারে ক্যান্সার চিকিৎসা সুবিধাজনক। কারণ প্রচলিত পদ্ধতিতে যেভাবে কেমোথেরাপি প্রয়োগ করা হয়, তাতে দেহে বিষাক্ত উপাদান সমস্যা সৃষ্টি করে। এছাড়া তার পার্শ্বপ্রতিক্রিয়াও কম নয়।

তিনি বলেন, যদি উদ্ভিজ্জ উপাদানের সহায়তায় যদি কোলন ক্যান্সার প্রতিরোধ করা যায়, তাহলে তাতে দেহের ক্ষতিও রোধ করা সহজ হবে।

তবে গবেষকরা বলেন, কোলন ক্যান্সারের চিকিৎসায় কার্যকর হলেও এ উপাদানগুলো বাড়তি গ্রহণ করা উচিত নয়। কারণ নির্দিষ্ট মাত্রার চেয়ে যে কোনো ওষুধই ব্যবহার করা ক্ষতিকর। আর তাই উচ্চমাত্রায় যে কোনো উপাদান ব্যবহারে তাতে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

কোলন ক্যান্সারের চিকিৎসায় এ পদ্ধতি ব্যবহারের জন্য আরও কিছুদিন পরীক্ষানিরীক্ষা করা হবে। পরবর্তীতে সবকিছু ঠিক থাকলে তা কোলন ক্যান্সারের চিকিৎসায় ব্যবহারের অনুমতি পাওয়া যাবে বলেও জানান গবেষকরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে