পর্ন আসক্তিতে যে ক্ষতি হতে পারে টিনএজারদের!

sexঅনলাইন ডেস্ক : টেকনোলজি যত এগিয়েছে, ইন্টারনেট ততই মানুষের কাছে আপন হয়ে উঠেছে৷ বন্ধু-বান্ধবীদের বদলে টিনএজাররা এখন ইন্টারনেটকেই সময় কাটানোর সঙ্গী হিসাবে বেছে নিয়েছে৷ সেই ইন্টারনেটের দৌলতে এখন পর্ন মুভি যেন আরও সহজলভ্য হয়ে গেছে সকল যুবক-যুবতীদের কাছে৷ কিন্তু সম্প্রতি এক সমীক্ষার ফল বলছে, বেশি পর্ন মুভি দেখলে টিনএজারদের যৌন জীবনে বিপর্যয় নেমে আসতে পারে৷ তাঁদের আচরণেও যৌন হিংসাত্মক ছাপ রয়ে যাচ্ছে৷

সমীক্ষাটি এও বলছে, খোদ যৌন নির্যাতনকারীরাই একথা স্বীকার করে নিয়েছেন, পর্ন সিনেমা তাদের আচরণের উপর ঋণাত্মক প্রভাব ফেলেছে৷ তাদের পাশে কোনো সহানুভূতিশীল কাউকে পেলে তারা সুস্থ হয়ে উঠতে পারতেন বলেও আক্ষেপ করেছেন নির্যাতনকারীরা৷ মেলবোর্নের এক সংস্থা স্বাধীনভাবে এই সমীক্ষাটি চালায়৷ সমীক্ষার ফলাফলে দেখা গেছে, অত্যাধিক পর্ন মুভি যাঁরা দেখেছে, তাঁরা স্বাভাবিক যৌনজীবনের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না৷ শয্যায় সঙ্গিনীর উপর কখনও কখনও অত্যাচার করে ফেলছেন৷ গবেষকরা বলছেন, এর জন্য দায়ী পর্ন মুভিতে অভিনেতা-অভিনেত্রীদের বাড়তি আগ্রাসন! পর্নে আসক্ত টিনএজাররা সেই একই দৃশ্যাবলীর পুনরাবৃত্তি করতে চান বাড়িতেও৷ যার জেরে তাঁদের যৌন জীবনে নেমে আসে অস্বাভাবিকত্বের ছায়া৷

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী