সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতে সরিষার তেল ব্যবহার তো?

photo-1480053602আগের যুগের দাদি-নানিরা ত্বকের যত্নে সরিষার তেল ব্যবহার করতেন। বর্তমানে এই তেল শুধু রান্নার কাজে ব্যবহার করা হলেও রূপচর্চায় এর গুণাগুণ কোনো অংশে কম নয়। এই শীতে রুক্ষ ও শুষ্ক ত্বক, ঠোঁট এবং চুলের যত্নে আপনি ব্যবহার করতে পারেন সরিষার তেল। এই তেল কী কী উপকার করে এবং কীভাবে ব্যবহার করবেন, এ বিষয়ে পরামর্শ দিয়েছে টাইমস অব ইন্ডিয়ার রূপচর্চা বিভাগ। চলুন, একনজর দেখে নেওয়া যাক।

১. ত্বককে আরো উজ্জ্বল করতে

বাঙালিদের মধ্যে, বিশেষ করে গ্রামে গোসলের আগে পুরো শরীরে সরিষার তেল মালিশ করা খুবই সাধারণ একটি রূপচর্চার পদ্ধতি ছিল। তাই গোসলের আগে শীতে ফাটা ও তুলনামূলকভাবে শুষ্ক স্থানগুলোতে এই তেল ম্যাসাজ করে নিতে পারেন। ত্বকের কালচে ভাব দূর করতে সরিষার তেলের সঙ্গে মেশান বেসন, টক দই ও লেবুর রস—যা আপনি বডি প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন।

২. ত্বকের রুক্ষতা দূর করতে

অতিরিক্ত রুক্ষ ত্বক শীতের অন্যতম সমস্যা, যা আপনার সৌন্দর্য ও ব্যক্তিত্বকে নষ্ট করে। তাই এ সমস্যা সমাধানে কয়েক ফোঁটা সরিষার তেল নিয়ে পুরো মুখে মালিশ করে নিন। কিছুক্ষণ রেখে পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এটি ব্যবহারের পর মেকআপ বা ফাউন্ডেশন লাগানোর জন্য আপনার ত্বক পুরোপুরি প্রস্তুত।

৩. চুলকে স্বাস্থ্যোজ্বল রাখতে

শীতে নিয়মিত চুলে সরিষার তেল ব্যবহার করলে খুশকি, তালুর সমস্যা ও চুল পড়া রোধ করা সহজ হবে। সরিষার তেল হালকা গরম করে চুলে ব্যবহার করুন এবং মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিন। এতে চুল থাকবে স্বাস্থ্যোজ্বল ও ঝলমলে।

৪. ঠোঁটকে কোমল ও মসৃণ রাখতে

ফাটা শুষ্ক ঠোঁট আপনার সৌন্দর্যে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই ঠোঁটের যত্নে প্রতি রাতে লিপ বামের পরিবর্তে কয়েক ফোঁটা সরিষা তেল ব্যবহার করুন। সকালে উঠে আপনি পেয়ে যাবেন বেবি সফট লিপ।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট