বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপচর্চায় রাখতে পারেন ডিমের খোসা

31521-boroঅনলাইন ডেস্ক : প্রোটিনের চমৎকার উৎস ডিম আমাদের প্রতিদিনের সঙ্গী। স্বাস্থ্যরক্ষার পাশাপাশি রূপ ও চুলচর্চাও ডিমের জুড়ি নেই। কিন্তু জানেন কি ডিমের খোসাও হতে পারে আপনার দৈনন্দিন রূপচর্চার উপাদান? ডিমের খোসা ত্বকের মরা চামড়া দূর করে উজ্জ্বল ও সুন্দর করে ত্বক।

লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে কীভাবে ত্বকের যত্নে ব্যবহার করবেন ডিমের খোসা। জেনে নিন-

ডিমের খোসা কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে কড়া রোদে শুকিয়ে নিন। শুকনা খোসা চূর্ণ করে পাউডার তৈরি করুন। কয়েক ফোঁটা লেবুর রস, ১ চা চামচ মধু ও দুধের সর মেশান ডিমের খোসার পাউডারের সঙ্গে। চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মাইল্ড ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে ধুয়ে কাপড় দিয়ে এমন ভাবে চেপে মুছুন যেন ত্বক সামান্য ভেজা থাকে। এবার ব্রাশের সাহায্যে ফেসপ্যাকটি পাতলা আবরণে লাগান ত্বকে। শুকিয়ে গেলে স্ক্রাব করে উঠিয়ে ফেলুন। ত্বক হবে কোমল ও উজ্জ্বল।

ত্বক পরিষ্কার করতে:-
১ চা চামচ ডিমের খোসার পাউডার ও ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে তৈরি করুন পেস্ট। এটি ফেসওয়াশের মতো ব্যবহার করুন। পরিষ্কার হওয়ার পাশাপাশি জৌলুস বাড়বে ত্বকের।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত