,

জেনে নিন এই সময়ে সুস্থ থাকার কার্যকারী কয়েকটি টিপস

31427অনলাইন ডেস্ক : আবহাওয়া বদলের এই সময়ে হুট করে ঠাণ্ডা লেগে নাক বন্ধ হয়ে যাওয়া অথবা গলা খুসখুস করা সাধারণ সমস্যা। সকালে উঠেই মাথা ব্যথা কিংবা জ্বর জ্বর লাগতে পারে। আবার সারাদিন সুস্থ থেকে রাতে শুরু হতে পারে কাশি। এ ধরনের অস্বস্তি থেকে বাঁচতে এখন থেকেই মেনে চলা চাই কিছু নিয়ম কানুন। দৈনন্দিন খাদ্য তালিকায় রাখুন এমন সব খাবার যা প্রতিরোধ করবে ঠাণ্ডা লাগা। আবার ঠাণ্ডা লেগে গেলেও সাহায্য নিতে পারেন প্রাকৃতিক প্রতিষেধকের।

জেনে নিন এই সময়ে সুস্থ থাকার কিছু টিপস-

– প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করুন। ফলের রসও পান করতে পারেন। এতে গলা শুকাবে না সহজে।

– ভিটামিন সিযুক্ত খাবার খান বেশি করে। এটি ঠাণ্ডা লাগাজাতীয় অস্বস্তি থেকে মুক্তি দেবে আপনাকে। পাশাপাশি বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা।

– নাক বন্ধ ও গলা খুসখুস করা ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে গরম পানীয় পান করতে পারেন।

– গরম গরম চিকেন স্যুপ এই আবহাওয়ায় আরাম দেবে আপনাকে।

– ১ চা চামচ আদা কুচি এক গ্লাস কুসুম গরম পানিতে মিশিয়ে পান করুন। আদা চা বানিয়েও পান করতে পারেন। এটি ঠাণ্ডা লাগা দূর করতে সাহায্য করবে।

– পানির সঙ্গে আপেল সিডার ভিনেগার মিশিয়ে পান করলেও উপকার পাবেন।

– রসুন থেঁতো করে গন্ধ টেনে নিন। দূর হবে নাক বন্ধের অস্বস্তি। রসুন চিবিয়ে খেলেও আরাম পাবেন।

– ১ চা চামচ গোলমরিচ গুঁড়া ও ১ চা চামচ মধু গরম পানিতে মিশিয়ে পান করুন। দূর হবে ঠাণ্ডা লাগা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে