বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনে নিন কোন রসের কী উপকার

31358অনলাইন ডেস্ক : ফল বা সবজির রসের উপকারিতার কথা আর নতুন করে কিছুই বলার নেই। ছোট শিশু থেকে বয়স্ক, যে কোনও বয়সের, যে কোনও সমস্যার জন্যই রয়েছে ফল, সবজির রসের নানা রকম উপকার। তাই চলুন জেনে নেওয়া যাক কিছু সমস্যায় কোন রস খেলে উপকার পাবেন-

নার্ভাসনেসঃ-
এই সমস্যায় অল্পবিস্তর সকলেই ভোগেন। কারও কারও ক্ষেত্রে এই সমস্যা অনেক বড় আকার ধারণ করে। গাজর, সেলেরি ও বেদানার রস এই সমস্যা দূর করতে পারে।

মাথা যন্ত্রণাঃ-
মাইগ্রেনের সমস্যা যারা ভোগেন অনেক সময়ই তাদের যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাওয়ার অবস্থা হলেও কোনও কিছুতেই রেহাই মেলে না। এই সময় আপেল, শশা, কেল, আদা ও সেলেরির রস খেলে আরাম পাবেন। মাইগ্রেনের সমস্যা থাকলে প্রতি দিন নিয়ম করে এই রস খেলে মাইগ্রেনের প্রকোপ ধীরে ধীরে কমে যাবে।

হ্যাংওভারঃ-
উৎসবের মৌসুম পার্টি লেগেই থাকে। তার সঙ্গে জুড়ে যায় পরদিন হ্যাংওভারের সমস্যা। হ্যাংওভার কাটাতে খান আপেল, গাজর, বিট ও লেবুর রস।

ক্লান্তিঃ-
কাজের চাপ, স্ট্রেসের কারণে দিনের শেষে ক্লান্তি, সকালে ঘুম থেকে উঠার সমস্যায় এই প্রজন্মের সকলেই অল্পবিস্তর ভোগেন। এই সমস্যার সমাধানে গাজর, বিট, কাঁচা আপেল, লেবু ও পালং শাকের রস খান।

বাতঃ-
শরীরচর্চা অভাব ও অনিয়মিত খাওয়া দাওয়ার কারণে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাতের সমস্যা দেখা দেওয়া খুব স্বাভাবিক। বয়স কম থাকতেই রোজ গাজর, সেলেরি, আনারস, লেবুর রস খেলে বয়সকালে এই সমস্যা এড়াতে পারবেন।

কোষ্ঠকাঠিন্যঃ-
সকালে উঠে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন অনেকেই। এই সমস্যা দূরে রাখতে রোজ খান গাজর, আপেল ও টাটকা বাঁধাকপির রস।

স্মৃতিশক্তিঃ-
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি কমে আসার সমস্যায় ভোগেন অনেকেই। নিয়মিত বেদানা, বিট ও আঙুরের রস এই সমস্যা দূর করতে পারে।

ঠান্ডা লাগাঃ-
মৌসুম বদলের সময় ঠান্ডা লাগা, সর্দি-কাশির সমস্যা লেগেই থাকে। সারা বছর সকালে গাজর, আনারস, আদা ও রসুনের রস খেলে এই সমস্যা থেকে রেহাই পাবেন।

আলসারঃ-
যদি আলসারের সমস্যা থাকে আপনার তাহলে রোজ গাজর, বাঁধাকপি ও সেলেরির রস খেলে উপকার পাবেন।

কিডনি ডিটক্সঃ-
যদি কিডনি ডিটক্স করতে চান তাহলে তরমুজ, শশা, কিলোন্ট্রো ও গাজরের রস খান।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত