বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোটেলে গর্ভধারণ করলে থাকা-খাওয়া ফ্রী!

31359-boroঅনলাইন ডেস্ক : ছুটি কাটানোর জন্য যদি বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা থাকে তাহলে সেই ছুটি হয়ে ওঠে আরও বেশি প্রাণবন্ত ও আনন্দের। সেরকম আনন্দের সুযোগ করে দিয়েছে ইতালির আসিসি শহরের কিছু হোটেল। এসব হোটেলগুলো সেখানে বেড়াতে আসা দম্পতিদের জন্য বিনামূল্যে ছুটি কাটানোর ব্যবস্থা করা হয়েছে। তবে এজন্যে তাদের মানতে হবে মাত্র একটি শর্ত। আর শর্ত হল ওই হোটেলগুলিতে থাকার সময় তাদের গর্ভধারণ করতে হবে। স্থানীয় পর্যটন কাউন্সিলের উদ্যোগে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।

সম্প্রতি ইতালির জন্মহার উল্লেখযোগ্য মাত্রায় কমে গিয়েছে। এবং একই সঙ্গে স্থানীয় পর্যটন ব্যবসাকে চাঙ্গা করার জন্য দম্পতিদের কাছে এই প্রস্তাব রাখা হচ্ছে। এই হোটেলগুলোতে থাকার ন’মাস পর যদি তারা সন্তানের বার্থ সার্টিফিকেট দেখাতে পারেন তাহলে পরবর্তীতে তাদের জন্য বিনামূল্যে ওই হোটেলে থাকার ব্যবস্থা করা হবে নতুবা পূর্বের অর্থ ফেরত নেওয়া হবে। তবে কিছু স্থানীয় কর্তৃপক্ষ এই প্রকল্প থেকে দূরত্ব বজায় রাখছেন। তারা বলছেন এই প্রকল্প তদন্ত করে দেখা হবে যে এটা আসলে আসিসি অঞ্চলের ইমেজের জন্য কতটা প্রযোজ্য।

উল্লেখ্য, ইউরোপিয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ইতালি সবচেয়ে কম জন্ম হারের দেশ। এবং বিশ্বের মধ্যে অন্যতম প্রধান কম জন্ম হারের দেশ ইতালি। ২০১৫ সালে প্রতি এক হাজার জন বাসিন্দার মধ্যে মাত্র আটজন শিশু জন্ম নিয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ