বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্ক, লেক কিংবা রেস্তোরাঁয় ডেটিং থেকে সাবধান!

লাইফস্টাইল ডেস্ক :হাড় হিম করা ঠান্ডা অথবা উষ্ণতম দিন। কিংবা ধরুন, রিনরিনে বৃষ্টির নুপুর ধ্বনিতে মশগুল একটি বাদল দিন। এমন দিনে শহরের ল্যান্ডস্কেপে চোখ ফেরালেই নজরে পড়ে ঝাঁকে ঝাঁকে প্রেমিক যুগলের ডেটের ছবি। ভিড়ের মধ্যে আড়াল খুঁজে ডেটিংয়ের দৃশ্য বলতে…পার্কের আবডাল, শিল্পকলার ধুলো ভরাসিড়ি, ধানমন্ডি লেক, সিটি সেন্টার, বাইপাসের নির্জন রেস্তোরাঁ, কিংবা টিএসসির মতো নিরুপদ্রব পথের নিভৃতি!

dating-700x336

এর বাইরে, ডিস্কোয় নিয়ন নেশাতুর আলোর তলায়, অথবা গুলশানের পকেট ফ্রেন্ডলি কোনও ঝিনচ্যাক রেস্তোরাঁতেও ডেটিংয়ের জন্য ‘সব চলতা হ্যায়‘। ডেট মানেই একটা হেপ শেপ ব্যাপার যেন। কিন্তু জায়গা ঠিক হওয়ার পরও, ডেট মানেই একটা বুক ধরফড়ে ব্যাপার! কি বলতে হবে, কালো না গ্রে- কোন পোশাকটা সবচেয়ে মানানসই, কতটা কথা বলবো…কতটা গোপন! এমন সবকিছু নিয়েই মনে চলে আসে অজানা অনেক প্রশ্ন। ভয়ও বলা যেতে পারে।

তার ওপর যদি হয় প্রথম ডেট, তাহলে তো আর কথাই নেই। চেনা বন্ধুদের কাছ থেকে হাজার একটা পরামর্শ নিয়ে বা ডেটে যাওয়ার ১০ দিন আগে থেকে সব ডেটিং টিপস পড়া…! তবু, অনেক সময় ঠুনকো কিছু ভুলের জন্য ধেড়িয়ে যায় ডেট। ব্যাস, মনখারাপ। আবার অপেক্ষা নেকস্ট ডেটের জন্য!

আসলে, ডেট মানেই হৃদয়ের সঙ্গে সাজ পোশাক, বডি ল্যাঙ্গুয়েজ বা কথার থ্রো-সবকিছুই সেখানে হতে হয়। এক্কেবারে পিকচার পার্ফেক্ট, অনর্থে, পাখি ফুস্! একটা ভুল কথা বা একটু আলগা আচরনের জ্বেরেই কিন্তুভেস্তে যেতে পারে প্রথম ডেট। কিরকম?

আসলে ব্যাপারটাই বেশ খটোমটো। প্রথম ডেট। কিছুই জানা নেই, আধো ভয় আর আধো ঘাবড়ে থাকা মন নিয়েই যাতে হারিয়ে না যায় প্রেম, তার জন্য মেনে চলা উচিত কয়েককটা বেসিক ডেটিং টিপস। যেমন, ডেটিংয়ের ময়দানে নামার সময়ই মাথায় রাখা উচিত, বলতে হবে কম কথা। না না নির্বাক হয়ে মুচকি হাসলে চলবে না তবে স্বল্পভাসি হওয়াটাই এখানে বেশি প্রেফারেবল। প্রথম দিনেই জীবনের সব কথা বলে ফেললে আপনার প্রতি ডেট-এর কৌতুহল হারিয়ে যেতে পারে।

পোশাক যেমন খুশিই পড়ুন না কেন, অতি চড়া সাজ না হওয়াই ভাল। আপনি নাচের অনুষ্ঠান সেরে সোজা স্টেজ থেকে নেমে ডেটে এসেছেন কিংবা ডেট সেরেই যাবেন বিয়ে বাড়ি এমনটা মনে হলে আপনার প্রথম ডেটই মানুষটার সঙ্গে শেষ ডেট হতে পারে।

ওহ… পোশাকের সাথে মেক-আপেরও ছিমছাম সামঞ্জস্য থাকলে মানানসই থাকবে ব্যাপারটা। প্রথম ডেটে অনেকেই যেন থতোমতো হয়ে থাকে। ডেটে গিয়ে চারপাশের সিনারি কিম্বা লোকজনের দিকে না তাকিয়ে সামনের মানুষটিতে মজে থাকুন। কেউ দেখছে কিনা, এসব না ভেবে, এদিক ওদিক না তাকিয়ে সামনের মানুষটির সৌন্দর্য আবিষ্কারের মন দিন। চোখে চোখ রেখে, মনের কথা বলে ফেলাটাই এখানে ভাল।

তবে মনে রাখবেন, আপনি কোনও একদৃষ্টিতে তাকিয়ে থাকার প্রতিযোগীতায় যাননি! সাবলীলভাবে কথা বলা বা শোনার সময়ে চোখে চোখ রাখুন। বড্ড বেশি নার্ভাস লাগলে…একটু থেমে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে ফের চালান কথা আর উপকথন!

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ