প্রথমবার শারীরিক সম্পর্কের আগে যে বিষয়গুলো জানা জরুরি

kangna-imran-kiss24লাইফস্টাইল ডেস্ক : এমন দশটা বিষয় যা ভেবে নেওয়াটা খুবই জরুরি। যে বিষয়গুলি হয়তো আপনার মা, বোন বা বন্ধু কেউই বলতে পারেননি। জীবনে প্রথমবার কারও সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপনের আগে কয়েকটি বিষয় মাথায় রাখা খুবই জরুরি।

বাসনা-বিলাস নয়, এ এক জরুরি অবস্থার কথা। দেহ মানেই কিছু অনিবার্য পরম্পরা। আর সেই পরম্পরার সূত্র ধরেই থাকে কুমারীত্ব-সংক্রান্ত ধারণা। এ এমন এক জিনিস, যা রয়েছে কেবল হারানোর জন্যই।

জীবনে প্রথমবার কারও সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপনের আগে কয়েকটি বিষয় মাথায় রাখা খুবই জরুরি। ভারতীয় গণমাধ্যম এবেলা এমন খবর প্রকাশ করেছে।

১। প্রথমবার যৌন-সম্পর্কের আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার আশঙ্কা সব মেয়েরই থাকে। তাই, যখনই যৌন সম্পর্কে লিপ্ত হবেন অবশ্য কন্ডোম সঙ্গে রাখবেন।

২। মানসিক প্রস্তুতিও খুব জরুরি। মনে রাখতে হবে, সাময়িক ব্যাথা পাওয়ার সম্ভবনা থাকে প্রথমবার মিলনে। কিন্তু মানসিক প্রস্তুতি থাকলে তা অনেক বেশি সহনীয় হয়।

৩। যদিও কুমারীত্ব হারানোর কোনও নির্দিষ্ট বয়স হয় না, তা-ও কিছু বিষয় মেনে না-চললেই নয়। যেমন, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অপেক্ষা করাই ভাল। বিয়ের বয়সের মতো না হলেও মনে রাখবেন দেহের সম্পূর্ণ বিকাশ হওয়ার আগেই যৌনমিলন পরবর্তীকালের জন্য খুব উপকারি হবে না।

৪। রক্তক্ষরণ নিয়ে আমাদের সমাজে অনেক মিথ চালু আছে। সেগুলোকে খুব সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। কারণ প্রথমবার যৌনমিলনে রক্তপাত যে হবেই, তার কোনও গ্যরান্টি নেই। এটি একেক জনের শারীরিক গঠনের উপর নির্ভর করে।

৫। তখনই কোনও যৌন সম্পর্কে জড়াবেন, যখন আপনার মন চাইবে। বন্ধু-বান্ধবদের উস্কানি বা প্রেমিকের অনুরোধে ভুলেও এমন কাজ করবেন না। সেক্ষেত্রে পরে ভয়ঙ্কর অপরাধবোধ কাজ করে।

৬। দেহ দেওয়া-নেওয়ার আগে নিজের চাহিদা সম্পর্কে স্পষ্ট ভাষায় জানান নিজের পার্টনারকে। এমন যেন না-হয়, একে অপরকে ভুল চিনে কাছাকাছি এসে পড়লেন।

৭। প্রথমবার যৌনমিলনে অর্গ্যাজম না হওয়ারই সম্ভবনা বেশি। অনেকেই হয়তো অনেক কিছু প্রত্যাশা করে থাকেন, কিন্তু প্রথমবারটা একাবারেই আকস্মিক। আনপ্রেডিক্টেবল।

৮। প্রথমবার হালকা ভয় থাকে, নার্ভাসনেস কাজ করে। তাই খুব বেশি ভাবতে বসবেন না। বেশি ভাবলে সেই মুহূর্তের ভাললাগাটাই নষ্ট হয়ে যাবে।

৯। বর্ষাকালে ছাতা নিয়ে ঘোরার মতো সবসময়ে কন্ডোম সঙ্গে রাখা সম্ভব নয়। তাই সেক্ষেত্রে মিলনের পরে যত দ্রুত সম্ভব কোনও কন্ট্রাসেপটিভ পিল খেয়ে নেবেন। এতে ইতস্তত করার কিছু নেই।

১০। প্রথমবার হয়তো একটু জড়তা থাকবে। কিন্তু সব জড়তা কাটিয়ে চেষ্টা করুন পার্টনারের সামনে সম্পূর্ণ নগ্ন হতে। এতে প্রথমবার মিলিত হলেও ভাল লাগাটা দীর্ঘস্থায়ী হয়।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির