বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনে নিন অ্যালার্জিকে দূরে রাখবে যেসব খাবার

31217অনলাইন ডেস্ক : চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় অ্যালার্জির অর্থ হল এক ধরনের প্রতিক্রিয়া। বিভিন্ন কারণে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। ফুলের রেণু, পশুপাখির লালা, ধুলোময়লা, পোকার কামড়, নানা ধরনের খাবার, কিছু কিছু ওষুধ, সুগন্ধি ইত্যাদির ব্যবহারে কারও কারও অ্যালার্জি হতে পারে। এছাড়া শরীরের ভিতরের কোনও সমস্যাও অ্যালার্জির সমস্যা ডেকে আনতে পারে।

অ্যালার্জির মধ্যে নাকে অস্বস্তি, ত্বকে চুলকানি, শ্বাসকষ্ট অথবা অস্বস্তি ইত্যাদির সম্মুখীন হয় শরীর। এর বিরুদ্ধে লড়তে নানা ধরনের ওষুধ অবশ্যই রয়েছে, তবে কয়েকটি খাবারও এমন রয়েছে যা খাবারের তালিকায় রাখলে অ্যালার্জি থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব।

রসুন:-
রসুন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে রসুন। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস। খাবারে রসুন রাখলে বিভিন্ন ধরনের সংক্রমণ ও অ্যালার্জি থেকে শরীর বাঁচবে সহজেই।

হলুদ:-
হলুদে এমন উপাদান রয়েছে যা অ্যালার্জি প্রতিরোধ ও সারিয়ে তুলতে পারে। এছাড়া এতে থাকা উপাদান শরীরের নানা ধরনের প্রদাহকেও কম করে।

টক দই:-
টক দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া অ্যালার্জি কম করতে সাহায্য করে। যারা নিয়মিত দই খান, তাদের শরীরের নানা প্রদাহ অনেক কম হয় বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

মাছ:-
মাছে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড যা অ্যালার্জির সঙ্গে লড়তে সাহায্য করে।

ভিটামিন সি:-
ভিটামিন সি দুভাগে আমাদের সাহায্য করতে পারে। এটি প্রথমত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দ্বিতীয়ত নিয়মিত লেবুর রস খেলে অ্যালার্জি দূর হয়।

পেঁয়াজ:-
পেঁয়াজে কোয়ের্সেটিন নামের উপাদান থাকে যা অ্যালার্জি দূর করতে সাহায্য করে। শরীরের নানা জায়গায় জ্বালা-প্রদাহ কমানো ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও পেঁয়াজের জুড়ি নেই।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত