আইসিটি থেকে ৫ বিলিয়ন ডলার আয় করব : পলক

junayad-ahmed-polokনিউজ ডেস্ক : তথ্য ও প্রযুক্তিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক বলেছেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইটি খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সজিব ওয়াজেদ জয় এ খাতে নানা ধরনের সহযোগীতা দিচ্ছেন। এর ফলশ্রুতিতে আমরা জোর করে বলতে পারি ২০২১ সালের মধ্যে আইসিটি খাত থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করব। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনে ওয়ার্ল্ড কংগ্রেজ অন আইটি ২০২১ সালের সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা সমঝোতা স্মারক স্বাক্ষার অনুষ্ঠানে তিনি শনিবার এসব কথা বলেন।

তিনি বলেন, আইটি বেইজে মানবসম্পদ উন্নয়নে আরও এগিয়ে যাব। এর মধ্যে যেমন: ই-কমার্স চালু করেছি। এটাকে আমরা আরও প্রমোট করছি। আমাদের এ সম্মেলনের অন্যতম পৃষ্টপোষক ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি এন্ড সার্ভিসেস এলায়েন্স (উইস্টা)।

বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন আইসিটির অতিরিক্ত সচিব হারুন অর রশিদ ও উইস্টার চেয়ারম্যান ইভানুচু। ইভানুচু বলেন, আইসিটি খাত বাংলাদেশে এখন ভালো সময় পার করছে। কারণ আমি দেখতে পাচ্ছি, এটা বাংলাদেশের সম্ভাবনাময় খাত। ভীষণ ২০২১ সালকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছে। পরবর্তী ৪-৫ বছরের মধ্যে আইসিটি খাত বড় আয়ের উৎস হবে। আমরা সাপোর্ট দিয়ে যাবো।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার