ডেটিংয়ে দূরে সরিয়ে দেয় যে বিষয়গুলো
লাইফস্টাইল ডেস্ক : ডেটিংয়ের ক্ষেত্রে কোনো বিষয় যেমন কাছে টেনে আনে তেমন কোনো বিষয় দূরেও সরিয়ে দেয়। খাওয়ার বাজে অভ্যাস, বিশ্রি পোশাক ধারণা, দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস ইত্যাদি নানা কারণে আপনার সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে অপর পক্ষের। এক্ষেত্রে যেসব বিষয় প্রভাব বিস্তার করে তার একটি তালিকা তৈরি করা হয়েছে এক জরিপে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিপেনডেন্ট।
আকর্ষণের জন্য বিভিন্ন বয়সের মানুষের ক্ষেত্রে বিভিন্ন বিষয় কাজ করে। আর এটি বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়।
অতীতে ডেটিংয়ের ক্ষেত্রে রাজনৈতিক বিশ্বাস বড় কোনো বিষয় ছিল না। কিন্তু এখন রাজনৈতিক বিষয়গুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সম্প্রতি দুই হাজার ব্যক্তির ওপর জরিপ করে বিভিন্ন বয়সের মানুষের মাঝে এ ধরনের নানা বিষয় জানা গেছে। আর এ বিষয়গুলো ডেটিংয়ের ক্ষেত্রে কিভাবে প্রভাব বিস্তার করে তার একটি তালিকা তৈরি করা হয়েছে।
এ জরিপের কিছু উল্লেখযোগ্য দিক-
১৮ থেকে ২৯ বছর বয়সী নারীদের মতে সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরুষের আধিপত্যবাদী চিন্তাভাবনা এবং বর্ণবাদী ও একরোখা মনোভাব।
১৮ থেকে ২৯ বছর বয়সী পুরুষের মতে সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্ণবাদী আচরণ ও একরোখা মনোভাব এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব।
৩০ থেকে ৪০ বছর বয়সী নারীদের মতেও ১৮ থেকে ২৯ বছর বয়সী নারীদের মতো মনোভাব রয়েছে। তাদের মতে, সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরুষের আধিপত্যবাদী চিন্তাভাবনা এবং বর্ণবাদী ও একরোখা মনোভাব।
৩০ থেকে ৪০ বছর বয়সী পুরুষদের মতেও ১৮ থেকে ২৯ বছর বয়সী পুরুষের মতে, সম্পর্ক নষ্ট করার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, বর্ণবাদী ও একরোখা মনোভাব।
৪১ বছর বা তার বেশি বয়সী নারীদের মতে সম্পর্ক নষ্ট করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্ণবাদ ও একরোখা মনোভাব।
অন্যদিকে ৪১ বছর বা তার বেশি বয়সী পুরুষের মতে, সম্পর্ক নষ্ট করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, খোলামনের না হওয়া ও বিবেচনাবুদ্ধি কম থাকা।
অবশ্য সমকামীদের ক্ষেত্রে এ বিষয়গুলো কিছুটা আলাদা। যেমন লেসবিয়ানদের মতে, সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ড্রাগ গ্রহণ করা, বর্ণবাদ ও বিবেচনাবুদ্ধি কম থাকা।
অন্যদিকে গে-দের মতে সম্পর্ক নষ্ট করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, বর্ণবাদ ও বিবেচনাবুদ্ধি কম থাকা।
বাইসেক্সুয়াল বা উভকামী নারীদের মতে সম্পর্ক নষ্ট করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্ণবাদ ও বিবেচনাবুদ্ধি কম থাকা এবং পুরুষের আধিপত্যবাদী চিন্তাভাবনা।
বাইসেক্সুয়াল বা উভকামী পুরুষদের মতে সম্পর্ক নষ্ট করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব ও বিবেচনাবুদ্ধি কম থাকা।











